নয়া জামানা, নদীয়া: রাজ্যে গুন্ডা দমন আইন লাগু হতেই পুলিশের বড় ভূমিকা, নদীয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন।পুলিশের জালে গ্রেফতার দুই অভিযুক্ত।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদীয়ার তাহেরপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন, বেশ কিছু নগদ টাকা এবং একটি টোটো গাড়ি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা তাহেরপুর থানা এলাকায় হস্তান্তর করার উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছিল। তার আগেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দুই অভিযুক্তকে আটক করা হয়।ধৃতদের নাম বিশ্বজিৎ কর্মকার ও প্রতীক প্রামানিক। ধৃত ২ শান্তিপুর থানার কন্দখোলা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। অন্যদিকে এই ঘটনার সাথে আরো কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। উল্লেখ্য ১৩ই জুলাই থেকে রাজ্যে লাগু হল গুন্ডা দমন আইন, তার পাশাপাশি দুর্নীতি দমন করতেও বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার। এবার রাজ্যে আরও কঠিন হতে শুরু করেছে আইনের শাসন। একদিকে গুন্ডা দমন অন্যদিকে সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে করা অ্যাকশন নেবে পুলিশ প্রশাসন। যার মধ্যে নদীয়ার তাহেরপুর থানা এলাকায় গাঁজা উদ্ধারের ঘটনা পুলিশের একটি সাফল্য বললেই চলে।
আসন বৃদ্ধির বিল ভেস্তে দিল ‘ইন্ডিয়া’, ফোনালাপে সক্রিয় রাহুল-অভিষেক