ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ফোনে সরাসরি নাগরিক সমস্যা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুরু ‘মুখোমুখি’ কর্মসূচি

ফোনে সরাসরি নাগরিক সমস্যা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুরু ‘মুখোমুখি’ কর্মসূচি

সীতারাম মুখার্জি, নয়া জামানা, আসানসোল:আসানসোল পুর এলাকার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করে তুলতে এক অভিনব জনসংযোগ কর্মসূচির সূচনা হল। বৃহস্পতিবার আসানসোল পুরনিগমে ‘মুখোমুখি’ নামের এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।....

ফোনে সরাসরি নাগরিক সমস্যা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুরু ‘মুখোমুখি’ কর্মসূচি

সীতারাম মুখার্জি, নয়া জামানা, আসানসোল:আসানসোল পুর এলাকার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করে তুলতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সীতারাম মুখার্জি, নয়া জামানা, আসানসোল:আসানসোল পুর এলাকার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করে তুলতে এক অভিনব জনসংযোগ কর্মসূচির সূচনা হল। বৃহস্পতিবার আসানসোল পুরনিগমে ‘মুখোমুখি’ নামের এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকাল দশটায় পুরনিগমের কমিশনারের চেম্বারে এই কর্মসূচির যাত্রাশুরু হয়। যেখানে সাধারণ নাগরিকরা ফোনে সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁদের পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ক্ষোভ ও অভিযোগ জানানোর সুযোগ পান। প্রায় এক ঘণ্টা ধরে মন্ত্রী নিজে ফোন রিসিভ করে পুরবাসীদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক (ডিএম) এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী সহ অন্যান্য উচ্চপদস্থ পুর আধিকারিকরা।

পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘মুখোমুখি’ কর্মসূচির জন্য দুটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রথম দিনেই এই হেল্পলাইনে মোট ৩৭টি অভিযোগ ও প্রশ্ন জমা পড়েছে এবং সেগুলির সমাধানের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। নাগরিকদের কাছ থেকে মূলত পানীয় জলের সমস্যা, জল জমে যাওয়া, অবৈধ নির্মাণ এবং কমিউনিটি হল দখল হয়ে যাওয়ার মতো একগুচ্ছ অভিযোগ এসেছে। বিশেষ করে কুলটি এলাকার তীব্র পানীয় জলের সংকটের কথা তুলে ধরেন বাসিন্দারা। এই প্রসঙ্গে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার ‘অমরুত’ প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও এখানে আশানুরূপ কোনও কাজ হয়নি। যা কাজ হয়েছে, তার মানও অত্যন্ত নিম্নমানের। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি পুর আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন।

পুর পরিষেবাকে আরও আধুনিক করতে মন্ত্রী জানান, পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে একটি কেন্দ্রীয় ‘গ্রিভ্যান্স সেল’ চালু করা হয়েছে। রাজ্যের যে কোনও শহরের বাসিন্দা সেখানে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। সেই অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট পুরসভায় চলে যাবে এবং সমাধান না হওয়া পর্যন্ত তা ড্যাশবোর্ডে সক্রিয় থাকবে। ‘স্বচ্ছ’ অ্যাপের মতোই এই নতুন গ্রিভ্যান্স ব্যবস্থাতেও প্রতিটি অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা কড়া পর্যবেক্ষণে রাখা হবে। মন্ত্রী স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ ও নেতৃত্বে ‘মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের সরকার’ গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ। আসানসোল পুরনিগম বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা নাগরিকদের পাশে থেকে স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


সরাসরি মুখ্যমন্ত্রী- র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর