আহমেদ বাপি,নয়া জামানা,মালদহ: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে গাজোলে ধুন্দুমার।ব্লক প্রশাসনের অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন প্রায় দুই শতাধিক মহিলা। মঙ্গলবারের এই বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় গাজোল থানার পুলিশ ও মহিলা পুলিশ।বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্য হয়েও বহু মহিলা গত দু’মাস ধরে প্রকল্পের টাকা পাননি। অথচ অযোগ্যদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। অফলাইন ও অনলাইনে আবেদন করেও মিলছে না কোনও সুরাহা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাজোলের বিডিও সুমন ঘোষ এবং বিধায়ক চিন্ময় দেব বর্মন। মাইক হাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান এবং যোগ্য সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তাঁরা। সেই আশ্বাসের পরই বিক্ষোভ তুলে নেন মহিলারা।প্রশাসনের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত হলেও, দ্রুত টাকা না মিললে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
‘ভাণ্ডার’ বাড়লে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় বিরোধী শিবিরকে চন্দ্রিমা