ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ভোট-পরবর্তী হিংসা মামলায় বোলপুরে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ 

ভোট-পরবর্তী হিংসা মামলায় বোলপুরে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ 

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের এক তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। বুধবার বিকেলে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়া এলাকার কাউন্সিলার বিশ্বজ্যোতি ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।....

ভোট-পরবর্তী হিংসা মামলায় বোলপুরে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ 

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের এক তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম:  ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের এক তৃণমূল কাউন্সিলারকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। বুধবার বিকেলে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়া এলাকার কাউন্সিলার বিশ্বজ্যোতি ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।বোলপুর শহরে কান পাতলেই শোনা যায় বিশ্বজ্যোতি ব্যানার্জি বীরভূম জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, অনুব্রত মণ্ডলের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করেছিলেন তিনি।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর