ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ময়নাগুড়ি বাস দুর্ঘটনা, ধৃত চালককে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পেশ পুলিশের

ময়নাগুড়ি বাস দুর্ঘটনা, ধৃত চালককে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পেশ পুলিশের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবরিতে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ। রবিবার ছয়জনের প্রাণ কেড়ে নেওয়া সেই অভিশপ্ত সরকারি বাসের চালক শাহাজানালকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠাল ময়নাগুড়ি থানার পুলিশ। তদন্তের স্বার্থে ও....

ময়নাগুড়ি বাস দুর্ঘটনা, ধৃত চালককে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পেশ পুলিশের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবরিতে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই কড়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবরিতে ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ। রবিবার ছয়জনের প্রাণ কেড়ে নেওয়া সেই অভিশপ্ত সরকারি বাসের চালক শাহাজানালকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠাল ময়নাগুড়ি থানার পুলিশ। তদন্তের স্বার্থে ও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ধৃত চালককে নিজেদের হেফাজতে নিতে তৎপর হয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য আদালতের কাছে চালকের সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোহা বোঝাই ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতির ওই সরকারি বাসটি। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর মিলিয়ে মোট ছয়জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা একাধিক আহত যাত্রীর অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চালকের অসাবধানতা এবং মদ্যপ থাকার কারণেই যে এমন ভয়াবহ বিপর্যয় ঘটেছে, তা নিয়ে প্রায় নিশ্চিত যাত্রীরা। তাঁদের দাবি, চালক মদ্যপ না থাকলে দিনের আলোয় সামনে দাঁড়িয়ে থাকা একটি বিশাল ট্রেলারকে এভাবে পিছন থেকে সরাসরি ধাক্কা মারা কোনোভাবেই সম্ভব নয়। যাত্রীদের এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই চালককে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে আদালতে পেশ করার পর, চালক সত্যিই মদ্যপ ছিলেন কি না কিংবা বাসে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পিছনে চালকের চূড়ান্ত গাফিলতি ছিল কি না, তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


আরো পড়ুন:

ফালাকাটায় বিজয় মিছিল শেষে দুর্ঘটনা, মৃত্যু দুই বিজেপি কর্মীর , আহত এক

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর