ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বেহাল কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী; নিজ উদ্যোগে গর্ত ভরাট

বেহাল কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী; নিজ উদ্যোগে গর্ত ভরাট

দিলদার আলী, নয়া জামানা,দক্ষিন দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে....

বেহাল কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী; নিজ উদ্যোগে গর্ত ভরাট

দিলদার আলী, নয়া জামানা,দক্ষিন দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দিলদার আলী, নয়া জামানা,দক্ষিন দিনাজপুর: কুশমণ্ডি ব্লকের কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলিতে জল জমে থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুশমণ্ডি ব্লকের ৫ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের উষাহরণ এলাকার বাসিন্দাদের কুশমণ্ডি শহরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই রাজ্য সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বহু জায়গায় গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই রাস্তার গর্তে পড়ে টোটো ও ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। অনেক সময় যাত্রীরা আহতও হচ্ছেন। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় না থেকে এদিন এলাকার বাসিন্দারা নিজেরাই কোদাল হাতে নিয়ে রাস্তার খানাখন্দ ভরাটের কাজে নেমে পড়েন। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ পথচারী ও যাত্রীদের মধ্যে প্রশংসিত হলেও, একই সঙ্গে তা প্রশাসনিক উদাসীনতার দিকটিও সামনে এনে দিয়েছে।
শেওড়াতলা এলাকার বাসিন্দারা বলেন, “এই রাস্তা আমাদের জীবনের সঙ্গে জড়িত। প্রতিদিন এই পথ দিয়েই স্কুল, বাজার, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল অবস্থার কারণে আমরা চরম সমস্যার মধ্যে রয়েছি। দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক।”এলাকাবাসীর একটাই দাবি— কুশমণ্ডি-উষাহরণ রাজ্য সড়কের দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্থায়ী যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করুক প্রশাসন। এখন দেখার, সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর