ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রামপুরহাটের পাঁচমাথায় ২৪ জুন উচ্ছেদ অভিযান,চরম বিপাকে ব্যবসায়ীরা

রামপুরহাটের পাঁচমাথায় ২৪ জুন উচ্ছেদ অভিযান,চরম বিপাকে ব্যবসায়ীরা

নয়া জামানা,বীরভূম: রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা বহু ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। গত শনিবার রেল পুলিশ ও রেল প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছে দেওয়া হয়।নোটিশে....

রামপুরহাটের পাঁচমাথায় ২৪ জুন উচ্ছেদ অভিযান,চরম বিপাকে ব্যবসায়ীরা

নয়া জামানা,বীরভূম: রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা বহু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,বীরভূম: রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন রেলের জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা বহু ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। গত শনিবার রেল পুলিশ ও রেল প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছে দেওয়া হয়।নোটিশে জানানো হয়েছে, আগামী ২৪ জুন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে। তার আগে সমস্ত দোকানদারকে নিজেদের দোকানের সামগ্রী সরিয়ে নিতে এবং রেলের জমি সম্পূর্ণ খালি করে দিতে বলা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকাকে দখলমুক্ত করে আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কারণেই দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে থাকা দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বহু ব্যবসায়ীর দাবি, তাঁদের জীবিকা এই দোকানের উপরই নির্ভরশীল।অনেকেরই সংসার চলে এই ব্যবসার আয়ে। ফলে হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। যদিও রেল প্রশাসন নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি খালি করার নির্দেশে অনড় রয়েছে। এদিকে হাতে আর মাত্র কয়েকদিন সময় থাকায় অনেক ব্যবসায়ী জোরকদমে বিক্রির কাজে নেমেছেন। দোকানের মালপত্র দ্রুত বিক্রি করে যতটা সম্ভব ক্ষতি কমানোর চেষ্টা করছেন তাঁরা। তবে মঙ্গলবার পর্যন্ত দেখা গিয়েছে, অধিকাংশ দোকানই এখনও আগের মতো খোলা রয়েছে। এক-দুটি দোকান বন্ধ থাকলেও বড় অংশের ব্যবসায়ীরা এখনও তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছেন।স্থানীয়দের একাংশের মতে, পাঁচমাথা মোড় সংলগ্ন এই এলাকায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা ব্যবসাগুলি রামপুরহাটের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন ২৪ জুনের উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী মহলে উদ্বেগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জোর চর্চা শুরু হয়েছে। সকলের নজর এখন রেল প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর