ব্রেকিং
[pj-news-ticker]

ভবিষ্যতের দিশা দেখাল এপিএআই শিক্ষা মেলা

নয়া জামানা,মালদা:উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষাক্রম এবং ভবিষ্যতের কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে মালদায় অনুষ্ঠিত হল এপিএআই প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার ২০২৬।পুরাতন মালদার সাহাপুরের বৃন্দাবন গার্ডেনে আয়োজিত এই শিক্ষা মেলায় বিপুল সংখ্যক পড়ুয়া ও অভিভাবকের উপস্থিতি চোখে পড়ার মতো....

ভবিষ্যতের দিশা দেখাল এপিএআই শিক্ষা মেলা

নয়া জামানা,মালদা:উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষাক্রম এবং ভবিষ্যতের কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে মালদায় অনুষ্ঠিত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষাক্রম এবং ভবিষ্যতের কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে মালদায় অনুষ্ঠিত হল এপিএআই প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার ২০২৬।পুরাতন মালদার সাহাপুরের বৃন্দাবন গার্ডেনে আয়োজিত এই শিক্ষা মেলায় বিপুল সংখ্যক পড়ুয়া ও অভিভাবকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস, ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু।উপস্থিত ছিলেন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, এপিএআই এর সভাপতি সর্দার তারণজিৎ সিং এবং মালদা জেলা শাসক রাজনভীর সিং কাপুর (আইএএস)।উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই মেলা ছিল এক গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার। ইঞ্জিনিয়ারিং,প্রযুক্তি, ফার্মেসি, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন পেশাভিত্তিক ও শিল্পমুখী শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, বৃত্তির সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও সরাসরি পরামর্শ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করে নিজেদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ পান। ফলে উচ্চশিক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
অনুষ্ঠানে এপিএআই
এর সভাপতি সর্দার তারণজিৎ সিং বলেন, “সঠিক শিক্ষার পথ নির্বাচন একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা চাই শিক্ষার্থী ও তাঁদের পরিবার সঠিক তথ্যের ভিত্তিতে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারুক। এই মেলার মূল উদ্দেশ্য সেই পথকে আরও সহজ করে তোলা।দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের স্বনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এপিএআই শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষা ও কর্মজীবন সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।মালদা ও পার্শ্ববর্তী জেলার বিপুল সাড়া প্রমাণ করে, বর্তমান সময়ে সঠিক শিক্ষাগত পরামর্শ এবং ক্যারিয়ার গাইডেন্সের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই চাহিদা পূরণে এপিএআইএর এই শিক্ষা মেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আরও পড়ুন:

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা, সরকারি ব্যবস্থাপনায় দশ দিন ধরে চলা উৎসবে শেষ দিনেও উপচে পড়ল ভিড়

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর