ব্রেকিং
  • Home /
  • রাজ্য /
  • ৩২ হাজার শিক্ষকের ভাগ্য এবার সুপ্রিম কোর্টে

৩২ হাজার শিক্ষকের ভাগ্য এবার সুপ্রিম কোর্টে

নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি অবশেষে গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে। আগামী আগস্ট....

৩২ হাজার শিক্ষকের ভাগ্য এবার সুপ্রিম কোর্টে

নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি অবশেষে গ্রহণ করল দেশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি অবশেষে গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার সব পক্ষকে নোটিশ ইস্যু করেছে। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি গ্রহণ করার সময় বিচারপতি দীপঙ্কর দত্ত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করে জানান, যে শিক্ষকদের ওপর দেশের শিশুদের ভবিষ্যৎ ন্যস্ত রয়েছে, তাঁরা প্রকৃত অর্থেই যোগ্য কিনা তা খতিয়ে দেখা আদালতের দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার অভিযোগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানবিক দিক বিবেচনা করে এবং দীর্ঘ ৯ বছরের চাকুরিকালীন অভিজ্ঞতার কথা মাথায় রেখে সিঙ্গল বেঞ্চের সেই রায় খারিজ করে দেয় এবং শিক্ষকদের চাকরি বহাল রাখে। ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সর্বোচ্চ আদালত মামলাটি গ্রহণ করায় এখন ৩২ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে।


আরও পড়ুন:

 

বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর