ব্রেকিং
  • Home /
  • রাজ্য /
  • লক্ষ্মীর ভান্ডার পেলেই মিলবে ‘অন্নপূর্ণা ভান্ডার’, বড় ঘোষণা সরকারের

লক্ষ্মীর ভান্ডার পেলেই মিলবে ‘অন্নপূর্ণা ভান্ডার’, বড় ঘোষণা সরকারের

টিনা প্রামাণিক, নয়া জামানা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকের পরই এই নতুন প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়ে বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট....

লক্ষ্মীর ভান্ডার পেলেই মিলবে ‘অন্নপূর্ণা ভান্ডার’, বড় ঘোষণা সরকারের

টিনা প্রামাণিক, নয়া জামানা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। রাজ্যের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


টিনা প্রামাণিক, নয়া জামানা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকের পরই এই নতুন প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা নিয়ে বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজ্য সরকার অন্নপূর্ণা প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে দিয়েছে এবং আগামী পয়লা জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা মিলবে।

 

মন্ত্রী জানান, রাজ্যে যারা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই সমস্ত উপভোক্তারাই সরাসরি এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত হবেন। এর পাশাপাশি একটি বড় স্বস্তির খবর দিয়ে তিনি উল্লেখ করেন যে, ট্রাইবুনালে আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না, তাঁরাও আপাতত অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তবে লক্ষ্মীর ভান্ডার থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, ভোটার লিস্টের মাধ্যমে তাঁদের ব্যাপারে যাচাই করা হবে। সরকার জানিয়েছে, এই প্রকল্পের জন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

 

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথা স্মরণ করিয়ে দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। মাসে ৩ হাজার টাকা। সেই প্রতিশ্রুতি আজ পূরণ হল।” এর পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য আরও একটি বড় ঘোষণা করে তিনি জানান যে, এবার থেকে সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সরকারের এই ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর