ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রাজনৈতিক সৌজন্যের নজির, প্রাক্তন তৃণমূল বিধায়কের আশীর্বাদ নিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা

রাজনৈতিক সৌজন্যের নজির, প্রাক্তন তৃণমূল বিধায়কের আশীর্বাদ নিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা

তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম : রামপুরহাটে রাজনৈতিক সৌজন্য ও সংস্কারের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করলেন রামপুরহাট বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সোমবার তিনি রামপুরহাটের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ডঃ আশিস ব্যানার্জীর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ....

রাজনৈতিক সৌজন্যের নজির, প্রাক্তন তৃণমূল বিধায়কের আশীর্বাদ নিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা

তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম : রামপুরহাটে রাজনৈতিক সৌজন্য ও সংস্কারের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করলেন রামপুরহাট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার,নয়া জামানা, বীরভূম : রামপুরহাটে রাজনৈতিক সৌজন্য ও সংস্কারের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করলেন রামপুরহাট বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। সোমবার তিনি রামপুরহাটের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ডঃ আশিস ব্যানার্জীর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিন ধ্রুব সাহা প্রাক্তন বিধায়ককে প্রণাম জানিয়ে মিষ্টিমুখ করান এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বর্তমান সময়ে রাজনৈতিক বিরোধ ও কটাক্ষের আবহের মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই ছবি সাধারণ মানুষের মনেও ভালো প্রভাব ফেলেছে।জানা গিয়েছে, সাক্ষাৎপর্বে এলাকার বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অন্যতম পরিচয়— এই বার্তাই যেন উঠে এসেছে এই সাক্ষাতের মাধ্যমে।
বিজেপি নেতৃত্বের দাবি, দলের সাংগঠনিক সংস্কৃতি, শৃঙ্খলা ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষাই এই ধরনের আচরণের মধ্যে প্রতিফলিত হয়। অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের কাছে এই ধরনের সৌজন্যমূলক আচরণ অনুকরণীয় হয়ে উঠতে পারে।



 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর