ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • শোভন-কুণাল-রাজীবদের নিরাপত্তায় কাটছাঁট, সরানও হল হাউস গার্ড

শোভন-কুণাল-রাজীবদের নিরাপত্তায় কাটছাঁট, সরানও হল হাউস গার্ড

নয়া জামানা ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁটের সিদ্ধান্ত নিল প্রশাসন। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যসভার....

শোভন-কুণাল-রাজীবদের নিরাপত্তায় কাটছাঁট, সরানও হল হাউস গার্ড

নয়া জামানা ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁটের সিদ্ধান্ত নিল প্রশাসন। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ-সহ আরও কয়েকজন তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী।

সূত্রের খবর, লালবাজারের তরফে মোট প্রায় ১০ জন নেতা-প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী-সহ আরও কয়েকজন। প্রশাসনের দাবি, বর্তমান পদমর্যাদা ও নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল আমলে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা শুরু হয়। প্রশাসনের একাংশের মতে, অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় বেশি নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই কারণেই নতুন করে নিরাপত্তা কাঠামো পর্যালোচনা করা হচ্ছে।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে যে পর্যায়ের নিরাপত্তা পাওয়ার কথা, এখন থেকে তিনি সেই অনুযায়ীই নিরাপত্তা পাবেন। একইভাবে রাজীব কুমার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে নির্ধারিত নিরাপত্তা বজায় রাখবেন। অন্যদিকে কুণাল ঘোষ বিধায়ক হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

এছাড়াও যাঁরা সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হয়েছেন বা বর্তমানে কোনও সাংবিধানিক পদে নেই, তাঁদের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই কয়েকজনের বাড়ি থেকে হাউস গার্ড সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ডিরেক্টর অব সিকিউরিটি পীযূষ পাণ্ডের নিরাপত্তাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর