ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ঠান্ডা পানীয়েই মৃত্যু! অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদহে

ঠান্ডা পানীয়েই মৃত্যু! অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদহে

নয়া জামানা, মালদহ: ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ সংলগ্ন বিনপাড়া এলাকায় এক কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ,ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুন করা হয়েছে মাত্র ১৫ বছরের স্কুলছাত্রী খুশি মন্ডলকে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দম্পতি বর্তমানে....

ঠান্ডা পানীয়েই মৃত্যু! অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদহে

নয়া জামানা, মালদহ: ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ সংলগ্ন বিনপাড়া এলাকায় এক কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ: ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ সংলগ্ন বিনপাড়া এলাকায় এক কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ,ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুন করা হয়েছে মাত্র ১৫ বছরের স্কুলছাত্রী খুশি মন্ডলকে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দম্পতি বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে।মৃত খুশি মন্ডল শান্তা দেব্যা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।তার বাবা সময় মন্ডল ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন এবং মা চন্দনা মন্ডল পরিচারিকার কাজ করে সংসার চালান।পরিবারের দাবি, চলতি মাসের ২ তারিখে খুশি বাড়িতে একাই ছিল।সেই সময় প্রতিবেশী পূর্ণিমা মন্ডল ও পবিত্র মন্ডল তাকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান।অভিযোগ, সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়ানো হয়।এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে খুশি।দ্রুত তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে টানা কয়েকদিন চিকিৎসার পর শনিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

মৃতার দাদা ও জামাইবাবু ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, পরিকল্পিতভাবেই খুশিকে খুন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।

যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দম্পতির কোনও খোঁজ মেলেনি।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


অষ্টম তফশিলের মর্যাদা চাই, রাজবংশী-কুড়মালি ভাষার স্বীকৃতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল নবান্ন

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর