প্রদীপ কুন্ডু,নয়া জামানা, কোচবিহার: ফ্যাটে নিয়ে গিয়ে মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল মারুগঞ্জ হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এদিকে এই বিষয়ে লিখিত অভিযোগ থানায় দায়ের হওয়ার সাথে সাথেই তদন্তে নামে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট ওই শিক্ষককে। এদিকে পুলিশ তদন্তে নেমে ও পরিবার সূত্রে জানতে পারে পড়ুয়ার বাড়িতে যাতায়াত ছিল ঐ শিক্ষকের সম্প্রতি পড়াশোনা সরঞ্জাম কিনে দেওয়ার কথা বলে কোচবিহারে ফ্যাটে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে এবং সেখানেই ঐ শিক্ষক জোরপূর্বক যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এদিকে নির্যাতিতার মাপ জানান পড়াশোনা দেখিয়ে দেওয়ার জন্য মাঝেমধ্যেই ওই শিক্ষক আমাদের বাড়িতে আসতেন এবং কিছুদিনের আগে চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে পাটনা গিয়েছিলাম ফাঁকা বাড়ি কোথাকার সুযোগে আমার মেয়েকে পড়াশোনার জিনিস কিনে দেওয়ার কথা বলে কোচবিহারের একটি ফ্যাটে নিয়ে যায় ওই শিক্ষক এবং সেখানেই জোরপূর্বক আমার মেয়ের উপর পাশবিক অত্যাচার করে এমনকি মেয়ের কিছু ছবি তুলে রাখে বিষয়টি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়। সেখান থেকে আবার মেয়ে কোনক্রমে বেঁচে বাড়ি ফিরে আমরা বাড়িতে ফিরলে সমস্ত ঘটনা জানালে হতভম্ব হয়ে পরি এবং পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করি এদিকে আমরা ওই অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এই ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক
কান্নেধারা মনোজ কুমার বলেন অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষকের গ্রেফতার করা হয়েছে এবং তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনার তদন্ত চলছে।