ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • যানজট নিরসনে উদ্যোগ, সাঁইথিয়া রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ বিধায়ক 

যানজট নিরসনে উদ্যোগ, সাঁইথিয়া রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ বিধায়ক 

তারিক আনোয়ার, নয়া জামানা, বীরভূম: সাঁইথিয়া শহরের বহুদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা রেলওয়ে ওভারব্রিজের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবিতে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কান্ত সাহা। এদিন তিনি রেল কর্তৃপক্ষের....

যানজট নিরসনে উদ্যোগ, সাঁইথিয়া রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ ত্বরান্বিত করতে রেল কর্তৃপক্ষের দ্বারস্থ বিধায়ক 

তারিক আনোয়ার, নয়া জামানা, বীরভূম: সাঁইথিয়া শহরের বহুদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা রেলওয়ে ওভারব্রিজের অসম্পূর্ণ কাজ দ্রুত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার, নয়া জামানা, বীরভূম: সাঁইথিয়া শহরের বহুদিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা রেলওয়ে ওভারব্রিজের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবিতে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সাঁইথিয়া বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কান্ত সাহা। এদিন তিনি রেল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদনপত্র জমা দিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।চিঠিতে উল্লেখ করা হয়, সাঁইথিয়া ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই অসম্পূর্ণ ওভারব্রিজের কারণে চরম সমস্যার মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকায় শহরে প্রায়শই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, নিত্যযাত্রী, ব্যবসায়ী, রোগী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। বিশেষ করে রেলগেট বন্ধ থাকলে দীর্ঘক্ষণ যানবাহন দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।বিধায়ক কৃষ্ণ কান্ত সাহা বৈঠকে জানান, সাঁইথিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি এই রেল ওভারব্রিজ। কাজ শুরু হলেও দীর্ঘসূত্রিতার কারণে তা এখনও সম্পূর্ণ হয়নি। ফলে মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত বাকি কাজ সম্পূর্ণ করে ওভারব্রিজটি চালু করার জন্য তিনি রেল কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কান্ত সাহা বলেন, সাঁইথিয়ার মানুষের স্বার্থে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে তুলে ধরেছি। ডবল ইঞ্জিন সরকারের উপর মানুষের ভরসা রয়েছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে খুব দ্রুত এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, এই ওভারব্রিজ চালু হলে শুধু সাঁইথিয়া শহর নয়, আশেপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতেও বড় সুবিধা মিলবে।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি উদয় শংকর ব্যানার্জি, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। বৈঠকের পর দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলেই আশাবাদ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর