ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • সোনা পাপ্পু প্রতারণা মামলায় যোগ! গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

সোনা পাপ্পু প্রতারণা মামলায় যোগ! গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

নয়া জামানা ডেস্ক : সোনা পাপ্পু প্রতারণা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বহুবার তলব....

সোনা পাপ্পু প্রতারণা মামলায় যোগ! গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

নয়া জামানা ডেস্ক : সোনা পাপ্পু প্রতারণা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সোনা পাপ্পু প্রতারণা সংক্রান্ত মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, বহুবার তলব সত্ত্বেও হাজিরা এড়ানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এদিন তিনি অবশেষে ইডির দপ্তরে হাজির হলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে আরও জানা যায়, সোনা পাপ্পু নামক প্রতারণা মামলায় অভিযুক্ত জয় কামদারসহ একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর যোগসূত্রের বিষয়ে তদন্ত চলছিল। জিজ্ঞাসাবাদের সময় একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ও যোগাযোগ সংক্রান্ত তথ্য সামনে আসে বলেও দাবি তদন্তকারীদের। পাশাপাশি জমি দখল, তোলাবাজি এবং অবৈধ বালি পাচার সংক্রান্ত অভিযোগেও তাঁর নাম উঠে আসে বলে অভিযোগ।

উল্লেখ্য, এর আগে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি উপস্থিত হননি। পরে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তিনি ইডির দপ্তরে হাজির হলে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর