ব্রেকিং
  • Home /
  • জেলা /
  • ইসিএলের পড়াশিয়া কোলিয়ারিতে ভয়াবহ এয়ার ব্লাস্ট মৃত ১, আহত বহু

ইসিএলের পড়াশিয়া কোলিয়ারিতে ভয়াবহ এয়ার ব্লাস্ট মৃত ১, আহত বহু

নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে এক মর্মান্তিক খনি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম দেবাং মুন্ডা (৫২)। খনি সূত্রে খবর, এদিন সকাল সাড়ে....

ইসিএলের পড়াশিয়া কোলিয়ারিতে ভয়াবহ এয়ার ব্লাস্ট মৃত ১, আহত বহু

নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে এক মর্মান্তিক খনি দুর্ঘটনায় প্রাণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে এক মর্মান্তিক খনি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম দেবাং মুন্ডা (৫২)। খনি সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ভূগর্ভস্থ খনির ২৭ নম্বর সেকশনে যখন রুফ বোল্টিং ও কয়লা কাটার কাজ চলছিল, তখনই আচমকা একটি স্তর ভেঙে পড়ে ‘এয়ার ব্লাস্ট’ হয়। এর ফলে খনির ভেতরে প্রবল বেগে বাতাসের ঝড় বইতে শুরু করে, যার তীব্রতায় সেখানে কর্মরত শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন।

প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় দেবাং মুন্ডা কয়লার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান। এয়ার ব্লাস্টের তীব্রতায় আরও অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাঁদের উদ্ধার করে রানিগঞ্জের বাঁশরা হাসপাতালসহ ইসিএলের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ভেতরে প্রায় ৪০ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ছড়াতেই খনি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীর মৃত্যু ও নিরাপত্তার অভাবের অভিযোগে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ও সিআইএসএফ। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারির অভাবেই এই প্রাণহানি। খনি কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।


 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর