ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলারের বাড়ির অদূরে উদ্ধার একাধিক আধার কার্ড – তদন্তের দাবি বিজেপি নেতার

জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলারের বাড়ির অদূরে উদ্ধার একাধিক আধার কার্ড – তদন্তের দাবি বিজেপি নেতার

রাকেশ লাহা,নয়া জামানা,জামুড়িয়া : বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো জামুড়িয়া এলাকায়। আসানসোল পুরো নিগমের ১ নম্বর ওয়ার্ড জামুড়িয়ার নন্ডী গ্রামে প্রাক্তন কাউন্সিলার পম্পা ভট্টাচার্যের বাড়ির অদূরেই পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায় একাধিক আধার কার্ড ও বিভিন্ন নথিপত্র।   বিষয়টি....

জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলারের বাড়ির অদূরে উদ্ধার একাধিক আধার কার্ড – তদন্তের দাবি বিজেপি নেতার

রাকেশ লাহা,নয়া জামানা,জামুড়িয়া : বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো জামুড়িয়া এলাকায়। আসানসোল পুরো নিগমের ১....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাকেশ লাহা,নয়া জামানা,জামুড়িয়া : বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো জামুড়িয়া এলাকায়। আসানসোল পুরো নিগমের ১ নম্বর ওয়ার্ড জামুড়িয়ার নন্ডী গ্রামে প্রাক্তন কাউন্সিলার পম্পা ভট্টাচার্যের বাড়ির অদূরেই পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায় একাধিক আধার কার্ড ও বিভিন্ন নথিপত্র।

 

বিষয়টি জনসমক্ষে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাবতীয় নথিপত্র ও আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

 

এমন ঘটনায় বিজেপি নেতা নিরঞ্জন সিং অভিযোগ করেন, একজন প্রাক্তন কাউন্সিলর এর বাড়ির পিছন থেকে এমন নথিপত্র উদ্ধার তৃণমূল শাসনে দুর্নীতির ছবিকেই স্পষ্ট করছে। কার্যত তিনি আরও দাবি করেন , কোন বড় ধরনের দুর্নীতির লেনাদেনা এর সাথে যুক্ত রয়েছে। নিরঞ্জন বাবু প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন প্রশাসনিক তদন্তের পরই এই ঘটনার আসল সত্যতা উঠে আসবে।

 

তবে এই ঘটনাই যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রাক্তন কাউন্সিলর পম্পা ভট্টাচার্যের স্বামী সনৎ ভট্টাচার্য দাবি করেন , আমাকে মানুষ আধার কার্ড দেবে কেন, এই ঘটনার সাথে আমার কোন যোগাযোগ নেই। তিনিও প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবী জানিয়েছেন।

 

এখন দেখার প্রাক্তন কাউন্সিলরের বাড়ির পিছনে পুকুরপাড় থেকে উদ্ধার এই আধার কার্ড এবং আরো যাবতীয় নথিপত্রগুলি কোথা থেকে এলো এবং এর পেছনে কি রহস্য রয়েছে ? পুরো ঘটনার সত্যতা এখন প্রশাসনিক তদন্তের উপরই নির্ভর করছে।


এক আধারে দুই জীবন আটকে! প্রশাসনিক ভুলে দশ বছর ধরে বঞ্চিত দুই বোন

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর