ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • শিলিগুড়িতে তোলাবাজি ও সিন্ডিকেট! সরেজমিনে খতিয়ে দেখছে বিজেপি

শিলিগুড়িতে তোলাবাজি ও সিন্ডিকেট! সরেজমিনে খতিয়ে দেখছে বিজেপি

বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় তোলাবাজি ও তথাকথিত ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। একদিকে মহাবীরস্থান ফুলবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ, অন্যদিকে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় ট্যুর....

শিলিগুড়িতে তোলাবাজি ও সিন্ডিকেট! সরেজমিনে খতিয়ে দেখছে বিজেপি

বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় তোলাবাজি ও তথাকথিত ‘সিন্ডিকেট রাজ’-এর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় তোলাবাজি ও তথাকথিত ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। একদিকে মহাবীরস্থান ফুলবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ, অন্যদিকে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনিয়মের অভিযোগে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মহাবীরস্থান ফুলবাজারে দীর্ঘদিন ধরে ফুল, বেলপাতা, দুব্বা-সহ বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। অভিযোগ, বাজারে দোকান বসাতে গেলে নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করা হচ্ছে। টাকা না দিলে দোকান করতে দেওয়া হয় না বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। দূর-দূরান্ত থেকে আসা এই ব্যবসায়ীদের পক্ষে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপ ক্রমেই অসহনীয় হয়ে উঠছে বলে তারা জানিয়েছেন।

এই অভিযোগ সামনে আসতেই সোমবার বাজারে পৌঁছান বিজেপির কর্মী-সমর্থকেরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের নাম সংগ্রহ করেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং বাজারে কোনওরকম তোলাবাজি চলতে দেওয়া হবে না। সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তারা।

অন্যদিকে, একই দিনে শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় ট্যুর ও ট্রাভেল এজেন্সিগুলিকে ঘিরে ‘সিন্ডিকেট রাজ’-এর অভিযোগে অভিযান চালায় বিজেপি। অভিযোগ, বিভিন্ন গন্তব্যে যাতায়াতের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনিয়ম চলছে এবং প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট এজেন্সির প্রতিনিধিদের লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান।

বিজেপির দাবি, প্রাথমিক পর্যবেক্ষণে কয়েকটি এজেন্সির কাছে বৈধ লাইসেন্স বা সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও অভিযুক্ত এজেন্সির এক সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনও সিন্ডিকেট চালায় না এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

কয়েকজন গাড়িচালকের দাবি, আগে প্রতিটি গাড়ি থেকে প্রায় ১০০ টাকা করে নেওয়া হতো। তাঁদের মতে, এই প্রথা বন্ধ হলে তারা অনেকটাই স্বস্তি পাবেন। বিজেপি নেতৃত্ব প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবং অবিলম্বে কড়া নজরদারির দাবি জানিয়েছে।


 

মুর্শিদাবাদের নবাবী স্থাপত্যের রক্ষকদের বেতনে মাত্র ৯ টাকা ! কেন্দ্রকে কড়া নোটিশ হাইকোর্টের

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর