মাথাভাঙ্গায় শপথ উৎসবে উচ্ছ্বাস বিজেপির

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার উৎসবের আবহে মেতে উঠল মাথাভাঙ্গা শহর। মাথাভাঙ্গা সিটিম গ্রাউন্ডে বিজেপির উদ্যোগে বসানো হয় জায়েন্ট স্ক্রিন, যেখানে একসঙ্গে বহু কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত থেকে সরাসরি....

মাথাভাঙ্গায় শপথ উৎসবে উচ্ছ্বাস বিজেপির

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার উৎসবের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার উৎসবের আবহে মেতে উঠল মাথাভাঙ্গা শহর। মাথাভাঙ্গা সিটিম গ্রাউন্ডে বিজেপির উদ্যোগে বসানো হয় জায়েন্ট স্ক্রিন, যেখানে একসঙ্গে বহু কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত থেকে সরাসরি শপথ অনুষ্ঠান উপভোগ করেন।

দুপুর গড়াতেই সিটিম গ্রাউন্ডে ভিড় জমতে শুরু করে। দলীয় পতাকা, আবির আর স্লোগানের মধ্যে দিয়ে জায়েন্ট স্ক্রিনে সম্প্রচারিত হয় শপথ গ্রহণের মুহূর্ত। উপস্থিত জনতা নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই দিনটি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের জন্য ঐতিহাসিক। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।

অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী ও নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত সকলে। শপথ গ্রহণের বিভিন্ন পর্বে করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা মাঠ। অনেকেই মোবাইলে সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন।

এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হওয়ায় অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনালগ্নে কবিগুরুর জন্মজয়ন্তী একসঙ্গে উদযাপন করতে পেরে আমরা গর্বিত। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন সরকার কাজ করবে বলেই আমাদের বিশ্বাস।

সব মিলিয়ে রাজনৈতিক উচ্ছ্বাস, উৎসবের আবহ এবং সাংস্কৃতিক শ্রদ্ধার মেলবন্ধনে মাথাভাঙ্গার সিটিম গ্রাউন্ডে দিনভর ছিল আনন্দঘন পরিবেশ।


 

ব্রিগেডে বাংলার নতুন অধ্যায়, শপথ শুভেন্দুর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর