• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গাজোল হাজিনাকু হাই স্কুলে হ্যাটট্রিক, মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ৩ পড়ুয়া

গাজোল হাজিনাকু হাই স্কুলে হ্যাটট্রিক, মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ৩ পড়ুয়া

আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য মালদা জেলার গাজোল ব্লকের। শুক্রবার ফলপ্রকাশ হতেই দেখা যায়, রাজ্যের মেধা তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে গাজোল হাজিনাকু হাই স্কুলের তিন কৃতি ছাত্র। গ্রামীণ এলাকার এই অভাবনীয় সাফল্যে....

গাজোল হাজিনাকু হাই স্কুলে হ্যাটট্রিক, মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ৩ পড়ুয়া

আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য মালদা জেলার গাজোল ব্লকের। শুক্রবার ফলপ্রকাশ হতেই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য মালদা জেলার গাজোল ব্লকের। শুক্রবার ফলপ্রকাশ হতেই দেখা যায়, রাজ্যের মেধা তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে গাজোল হাজিনাকু হাই স্কুলের তিন কৃতি ছাত্র। গ্রামীণ এলাকার এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ারে ভাসছে গোটা জেলা।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গাজোল হাজিনাকু হাই স্কুলের ছাত্র কমলেশ সরকার ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে। সেই সঙ্গে সে জেলায় প্রথম স্থান অধিকার করে গাজোলের মুখ উজ্জ্বল করেছে। পিছিয়ে নেই সহপাঠীরাও; শুভ্রদীপ মণ্ডল ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম এবং জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে। এছাড়াও এই স্কুলেরই আরেক কৃতি ছাত্র মহঃ তৌসিফ আফরোজ ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যের নবম ও জেলায় তৃতীয় স্থান লাভ করেছে।একই স্কুল থেকে তিন-তিনজন ছাত্রের রাজ্যের সেরা দশে স্থান পাওয়া এক বিরল কৃতিত্ব। এই খবর ছড়িয়ে পড়তেই পরিবার, বিদ্যালয় এবং গাজোল ব্লক জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কৃতিদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ।


 

বাংলাদেশের নতুন হাই কমিশনার, ‘বাঙালি অন্তরের’ দীনেশ ত্রিবেদী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর