• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ইতালির গবেষণা থেকে রুপোলি পর্দা: নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে ফতেপুর গম্ভীরা দল, মালদায় শীঘ্রই শুটিং

ইতালির গবেষণা থেকে রুপোলি পর্দা: নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে ফতেপুর গম্ভীরা দল, মালদায় শীঘ্রই শুটিং

তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: ফতেপুর গম্ভীরা দলের কর্ণধার বাবলু মণ্ডলের হাত ধরে মালদার গম্ভীরা ইতালির গবেষণায় স্থান করে নেওয়ার পর এবার রুপোলি পর্দায় জায়গা করে নিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বিগ বাজেটের ছবি ‘বহুরূপী-২’-এ অভিনয় ও....

ইতালির গবেষণা থেকে রুপোলি পর্দা: নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে ফতেপুর গম্ভীরা দল, মালদায় শীঘ্রই শুটিং

তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: ফতেপুর গম্ভীরা দলের কর্ণধার বাবলু মণ্ডলের হাত ধরে মালদার গম্ভীরা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: ফতেপুর গম্ভীরা দলের কর্ণধার বাবলু মণ্ডলের হাত ধরে মালদার গম্ভীরা ইতালির গবেষণায় স্থান করে নেওয়ার পর এবার রুপোলি পর্দায় জায়গা করে নিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বিগ বাজেটের ছবি ‘বহুরূপী-২’-এ অভিনয় ও গান গাইছেন মালদার নঘডরিয়া উচ্চ বিদ্যালয়ের ভূগোলের সহকারী শিক্ষক বাবলু গম্ভীরা। ‘বহুরূপী-২’ ছবিতে বাবলু গম্ভীরার ‘ফতেপুর গম্ভীরা দল’ অভিনয় করছে। শুধু তাই নয়, ছবিতে বাবলু গম্ভীরার লেখা একটি গম্ভীরা গানও থাকছে। গানটি গেয়েছেন বাবলু গম্ভীরা নিজেই।পরিচালক জুটির কথায়, “বাংলার মাটির গন্ধ, লোকসংস্কৃতির শিকড়কে রুপোলি পর্দায় তুলে ধরতেই মালদার গম্ভীরাকে বেছে নেওয়া। বাবলুদার লেখা ও গলায় যে প্রাণ আছে, তা দর্শকদের ছুঁয়ে যাবে।”

জানা গেছে, ‘বহুরূপী-২’ টিম খুব শীঘ্রই মালদায় শুটিং করতে আসছে। ফতেপুরের গম্ভীরা দলের সঙ্গে মালদার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। নঘডরিয়া উচ্চ বিদ্যালয়েও শুটিং হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ফতেপুর গম্ভীরা দলের কর্ণধার বাবলু মণ্ডলের হাত ধরেই মালদার গম্ভীরা পৌঁছে গেছে ইতালির গবেষণায়। গম্ভীরা উৎসবে সুদূর ইতালি থেকে পাঁচজনের একটি গবেষক দল মালদার ফতেপুরে উপস্থিত হয়েছিল। দলের নেতৃত্বে ছিলেন আলেসান্দ্রো সিমোনেত্তি। এই গবেষক দল পৃথিবীর বিভিন্ন এলাকার লোকশিল্প, সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেন।ফতেপুরে এই গবেষক দল মুখোশ নাচ, ভক্ত নাচ, গম্ভীরা গান পর্যবেক্ষণ করেন ও ক্যামেরাবন্দি করেন। গম্ভীরা গানের সাহায্যে ভারতীয় সংস্কৃতির একাধিক বিষয় তাঁরা মন দিয়ে শোনেন ও দেখেন। গম্ভীরা গবেষণার কাজে সবরকম সাহায্যের আশ্বাসও দেন তাঁরা।

ইতালির গবেষক দলের নেতা আলেসান্দ্রো সিমোনেত্তি জানিয়েছেন, ভারতের গম্ভীরা অন্যতম শ্রেষ্ঠ লোকসংস্কৃতি। মুখোশ নাচ, ভক্ত নাচ, গম্ভীরা গান আমরা পর্যবেক্ষণ করেছি, ক্যামেরাবন্দি করেছি। একদিন এই গম্ভীরার মাধুর্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। গত বছর মালদায় তৈরি হয়েছে ‘গম্ভীরা সংরক্ষণশালা ও একাডেমি’। ইংরেজ বাজারের ফতেপুর গ্রামে প্রায় দশ কাঠা জমির উপর এই একাডেমি তৈরি হয়েছে। ফতেপুর গম্ভীরা দলের দলনেতা বাবলু মণ্ডলের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজের জমিতেই গড়ে উঠেছে এই সংগ্রহশালা। ইতালির গবেষক দল ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন গবেষক এই সংগ্রহশালা ও একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। পেশায় শিক্ষক হলেও নেশা তাঁর গম্ভীরা। মালদার ফতেপুর এলাকার ঐতিহ্যবাহী গম্ভীরা গানকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাবলু গম্ভীরা। তাঁর দল ‘ফতেপুর গম্ভীরা দল’ জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করে। সামাজিক ইস্যু থেকে ভোট সচেতনতা – গম্ভীরার সুরে সবই উঠে আসে।এই প্রসঙ্গে বাবলু গম্ভীরা বলেন, “স্কুলে ভূগোল পড়াই, আর অবসরে গম্ভীরা চর্চা করি। ভাবিনি কখনও বড় পর্দায় সুযোগ পাব। নন্দিতাদি, শিবুদা মালদার সংস্কৃতিকে সম্মান দিয়েছেন। এটা শুধু আমার নয়, গোটা মালদার গর্ব। ‘ফতেপুর গম্ভীরা দল’-এর সব শিল্পীর পরিশ্রম আজ সার্থক।”উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। তারই সিক্যুয়েল ‘বহুরূপী-২’। ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়। মালদার অংশের শুটিং শেষ হলেই মুক্তির দিন ঘোষণা হবে বলে জানা গেছে।মালদার লোকসংস্কৃতি ও একজন স্কুলশিক্ষকের বড় পর্দায় উঠে আসার খবরে উচ্ছ্বসিত জেলার সংস্কৃতিপ্রেমীরা। নঘডরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও খুশির হাওয়া।


 

মালদার ২ হেভিওয়েট কেন্দ্রে এগিয়ে বিজেপি, প্রথম রাউন্ডের গণনায় উঠে আসলো বিস্ময়কর তথ্য! শেষ পর্যন্ত বজায় থাকবে লিড?

 


সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর