কালজানি সাঁকো পুড়ে বিচ্ছিন্ন জনজীবন

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার : গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে আলিপুরদুয়ারের তপসীখাতা এলাকায় কালজানি নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকোটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এর ফলে তপসীখাতা ও পাটকাপাড়া এলাকার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের....

কালজানি সাঁকো পুড়ে বিচ্ছিন্ন জনজীবন

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার : গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে আলিপুরদুয়ারের তপসীখাতা এলাকায় কালজানি নদীর ওপর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার : গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে আলিপুরদুয়ারের তপসীখাতা এলাকায় কালজানি নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকোটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এর ফলে তপসীখাতা ও পাটকাপাড়া এলাকার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা সাঁকোটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা কাঠামো দাউদাউ করে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথটি ধ্বংস হয়ে যায়।

এই সাঁকোটিই ছিল এলাকাবাসীর একমাত্র যাতায়াতের ভরসা। এর উপর নির্ভর করেই স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রোগী এবং নিত্যযাত্রীরা যাতায়াত করতেন। এখন বিকল্প পথ না থাকায় নদী পারাপার কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাকা সেতুর দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সাঁকো পুড়ে যাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

এলাকার সদ্য নির্বাচিত বিধায়ক পরিতোষ দাস জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দ্রুত পুনর্গঠন করা হবে।


সাংসদ নির্বাচনে বাংলাদেশের হাতিয়ায় বিচ্ছিন্ন সহিংসতা, আক্রান্ত হল সাংবাদিক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর