বর্জ্য ইউনিট ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ঘিরে তীব্র বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার গ্রামবাসীরা ইউনিটের মূল গেট বন্ধ করে দেন এবং পরিষ্কার জানিয়ে দেন, এই প্রকল্প....

বর্জ্য ইউনিট ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ও প্লাস্টিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ঘিরে তীব্র বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার গ্রামবাসীরা ইউনিটের মূল গেট বন্ধ করে দেন এবং পরিষ্কার জানিয়ে দেন, এই প্রকল্প আর চালাতে দেওয়া হবে না।

অভিযোগ, প্রথমে জানানো হয়েছিল এখানে শুধুমাত্র জৈব বর্জ্য, বিশেষ করে সবজির খোসা এনে সার তৈরি করা হবে। কিন্তু বর্তমানে ময়নাগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বর্জ্য এনে ফেলা হচ্ছে, যার ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। বসাকপাড়া, দাসপাড়া ও মোদকপাড়ার বাসিন্দারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

স্থানীয়দের দাবি, দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়েছে এবং কাছাকাছি আইসিডিএস কেন্দ্রের শিশুদেরও সমস্যায় পড়তে হচ্ছে। একাধিকবার প্রতিবাদ জানালেও কোনও সমাধান মেলেনি বলেও অভিযোগ ওঠে।

অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, এটি একটি সরকারি প্রকল্প এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছিল। তবে গ্রামবাসীরা ইউনিট বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।


৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর