• Home /
  • দেশ /
  • বঙ্গজয়ে ‘ভাগ্যবান’ মোদী অভিনন্দনে বার্তা ট্রাম্পের

বঙ্গজয়ে ‘ভাগ্যবান’ মোদী অভিনন্দনে বার্তা ট্রাম্পের

নয়া জামানা ডেস্ক : ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নজিরবিহীন জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের এই ‘ঐতিহাসিক এবং নির্ণায়ক বিজয়’-এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কুশ....

বঙ্গজয়ে ‘ভাগ্যবান’ মোদী অভিনন্দনে বার্তা ট্রাম্পের

নয়া জামানা ডেস্ক : ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নজিরবিহীন জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নজিরবিহীন জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের এই ‘ঐতিহাসিক এবং নির্ণায়ক বিজয়’-এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা পিটিআই-কে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলার সাম্প্রতিক জয় নিয়ে মোদীর ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। রাজ্যের ম্যাজিক ফিগার ১৪৭ টপকে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে প্রথম বার বাংলার ক্ষমতা দখল করতে চলেছে পদ্ম-শিবির। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের ঝুলিতে এসেছে মাত্র ৮১টি আসন। বাম-কংগ্রেস এবং অন্যান্যরা মিলে মাত্র ৬টি আসনে জয়ী হয়েছে। কুশ দেশাইয়ের মতে, ‘গত মাসেই ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন যে ভারত কতটা ভাগ্যবান যে তাঁকে নেতা হিসেবে পেয়েছে।’ উল্লেখ্য, এবারের নির্বাচনে এসআইআর প্রক্রিয়ায় ৯১ লক্ষ নাম বাদ পড়া এবং প্রায় সাতাশ লক্ষ ভোটারের নাগরিকত্বের বিষয়টি ঝুলে থাকা সত্ত্বেও ভোটদানের হার ছিল আকাশছোঁয়া। প্রথম দফায় ৯২.৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছিল। বাংলার পাশাপাশি অসমেও টানা তৃতীয়বার জয়ী হয়েছে মোদীর দল। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এনআর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছে গেরুয়া বাহিনী। বাংলার এই রাজনৈতিক পটপরিবর্তনকে বিশ্বমঞ্চে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মতে, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোদীর এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের এই বার্তা আদতে মোদীর নেতৃত্বের প্রতি বিশ্বস্ততারই প্রতিফলন। ফাইল ফটো।


পাক-দৌত্যে শান্তির বার্তা, যুদ্ধ বন্ধে ১৫ শর্ত ট্রাম্পের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর