উন্নয়নই অগ্রাধিকার নবনির্বাচিত বিধায়কের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ময়নাগুড়ির হবু বিজেপি বিধায়ক ডালিম চন্দ্র রায় জানিয়েছেন, তার প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। নিকটতম তৃণমূল প্রার্থী রামমোহন রায়কে প্রায় ৫৬,৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয়ী....

উন্নয়নই অগ্রাধিকার নবনির্বাচিত বিধায়কের

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ময়নাগুড়ির হবু বিজেপি বিধায়ক ডালিম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ময়নাগুড়ির হবু বিজেপি বিধায়ক ডালিম চন্দ্র রায় জানিয়েছেন, তার প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। নিকটতম তৃণমূল প্রার্থী রামমোহন রায়কে প্রায় ৫৬,৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয়ী হন।
জলপাইগুড়িতে ভোট গণনার পর রাতে ময়নাগুড়ি টাউন বিজেপির অটল বিহারী ভবনে পৌঁছে তিনি জানান, গণদেবতার আশীর্বাদেই এই বিপুল জয় সম্ভব হয়েছে। তিনি বলেন, প্রত্যাশার থেকেও বেশি ভোটে জয় পাওয়া তার জন্য অতিরিক্ত প্রাপ্তি।
উন্নয়ন প্রসঙ্গে ডালিম রায় অভিযোগ করেন, বিগত বাম ও তৃণমূল শাসনে দীর্ঘ সময়েও ময়নাগুড়িতে পর্যাপ্ত উন্নয়ন হয়নি। তিনি উদাহরণ হিসেবে গ্রামীণ হাসপাতালের দুরবস্থা, চিকিৎসকের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তাঁর দাবি, সামান্য বৃষ্টিতেই হাসপাতালের ভেতরে জল ঢুকে পড়ে এবং রোগীরা চরম ভোগান্তির শিকার হন।
তিনি আরও জানান, শপথ গ্রহণের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্ত সমস্যার বিষয় তুলে ধরবেন। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্তের দাবিও জানাবেন বলে উল্লেখ করেন।


বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়াল, কেন্দ্র, অগ্রাধিকার হোটেল-রেস্তরাঁকে

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর