শিলিগুড়ি পুরবোর্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল বিজেপি

নয়া জামানা ডেস্ক : শিলিগুড়ির রাজনৈতিক মহলে চলা জল্পনায় ইতি টানলেন শংকর ঘোষ। সম্প্রতি বাংলায় ক্ষমতার পরিবর্তনের পর ধারণা তৈরি হয়েছিল যে শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল বোর্ড ভেঙে দেওয়া হতে পারে। তবে বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দল গণতান্ত্রিক প্রক্রিয়ায়....

শিলিগুড়ি পুরবোর্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল বিজেপি

নয়া জামানা ডেস্ক : শিলিগুড়ির রাজনৈতিক মহলে চলা জল্পনায় ইতি টানলেন শংকর ঘোষ। সম্প্রতি বাংলায় ক্ষমতার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : শিলিগুড়ির রাজনৈতিক মহলে চলা জল্পনায় ইতি টানলেন শংকর ঘোষ। সম্প্রতি বাংলায় ক্ষমতার পরিবর্তনের পর ধারণা তৈরি হয়েছিল যে শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল বোর্ড ভেঙে দেওয়া হতে পারে। তবে বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং কোনো নির্বাচিত বোর্ডকে মেয়াদপূর্তির আগে ভেঙে দেওয়ার পক্ষে নয়।

জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপি চাই বর্তমান বোর্ড পূর্ণ সময় কাজ করুক। বিজেপির নীতি অনুযায়ী, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো জরুরি। তাই পুরনিগমে সরাসরি হস্তক্ষেপের বদলে সহযোগিতার পথই বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে বিজেপির কাউন্সিলররা গঠনমূলক ভূমিকা নেবেন। রাজনৈতিক বিরোধিতা থাকলেও নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হবে। অতীতে রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি উঠলেও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কখনও নির্বাচিত প্রতিষ্ঠান ভাঙার পথে হাঁটেনি বলেও তিনি উল্লেখ করেন।

এই ঘোষণার ফলে তৃণমূল পরিচালিত পুরনিগম বোর্ড নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।


রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় , ছাত্র আন্দোলনে পুলিশি বাধা, অবস্থান বিক্ষোভে এসএফআই

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর