ব্রেকিং
[pj-news-ticker]

২৩৪ আসনেই ফিরছেন দিদি, দাবি অখিলেশের

নয়া জামানা ডেস্ক : গণনার আগেই তৃণমূলের জয় নিয়ে একপ্রকার নিশ্চিত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারের চূড়ান্ত ফলাফল ঘোষণার ঠিক আগে এক্স হ্যান্ডলে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফের বিপুল জনসমর্থন....

২৩৪ আসনেই ফিরছেন দিদি, দাবি অখিলেশের

নয়া জামানা ডেস্ক : গণনার আগেই তৃণমূলের জয় নিয়ে একপ্রকার নিশ্চিত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : গণনার আগেই তৃণমূলের জয় নিয়ে একপ্রকার নিশ্চিত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবারের চূড়ান্ত ফলাফল ঘোষণার ঠিক আগে এক্স হ্যান্ডলে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাংলায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফের বিপুল জনসমর্থন নিয়েই নবান্ন দখল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের কথায়, ‘দিদি আছেন, দিদিই থাকবেন।’ বাংলার বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের জয় নিয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল সপা নেতৃত্ব। রবিবার গণনার প্রাক্কালে সেই আত্মবিশ্বাস আরও উসকে দিয়ে অখিলেশ স্পষ্ট জানান, তৃণমূল এবার ২৩৪ টি আসনে জিততে চলেছে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক আধিকারিকের গুঞ্জন উদ্ধৃত করেই এই সংখ্যাতত্ত্বের কথা লিখেছেন তিনি। সেই সঙ্গে বিজেপিকে নিশানা করে অখিলেশ জানান, ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগই প্রমাণ করে যে কমিশনকেও ভরসা করতে পারছে না গেরুয়া শিবির। তাঁর মতে, বিজেপির এই শোচনীয় পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা।বাংলার লড়াইয়ে মমতাকে বরাবরই ‘একাকী বাঘিনী’ হিসেবে বর্ণনা করেছেন অখিলেশ। মুলায়ম সিং যাদবের সময় থেকেই দুই পরিবারের রাজনৈতিক রসায়ন অত্যন্ত মজবুত। সেই উত্তরাধিকার বহন করেই জাতীয় রাজনীতিতে মমতার পাশে দাঁড়িয়েছেন তিনি। ইন্ডিয়া জোট গঠন হওয়ার পর এই সমীকরণ আরও দৃঢ় হয়েছে। কখনও লখনউতে মমতার প্রচার, আবার কখনও কলকাতায় অখিলেশের সমর্থন—বিজেপি বিরোধী লড়াইয়ে দুই শিবিরের বন্ধুত্ব বারবার প্রমাণিত। এদিনের পোস্টে অখিলেশ বুঝিয়ে দিলেন, ফল যা-ই হোক, জাতীয় স্তরে দিদির ওপর তাঁর আস্থা অটুট। বাংলার জনতা যে ফের মমতার ওপরেই ভরসা রাখছেন, অখিলেশের আগাম শুভেচ্ছাবার্তায় সেই ইঙ্গিতই স্পষ্ট। এখন দেখার, সোমবার ইভিএম বক্স থেকে ২৩৪-এর ম্যাজিক ফিগার বেরোয় কি না।


শেষ দফাতেও উত্তপ্ত বাংলা : ভবানীপুর থেকে ভাঙড়, সেই বিক্ষিপ্ত অশান্তিতেই কাটল ভোট

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর