ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মাটিগাড়া-নকশালবাড়িতে দ্বিতীয় রাউন্ডেই বিজেপির লিড, আনন্দময় বর্মন এগিয়ে ১১ হাজারে

মাটিগাড়া-নকশালবাড়িতে দ্বিতীয় রাউন্ডেই বিজেপির লিড, আনন্দময় বর্মন এগিয়ে ১১ হাজারে

উত্তম সিংহ, নয়া জামানা, শিলিগুড়ি : মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। শিলিগুড়ি কলেজে চলা গণনায় তিনি প্রতিদ্বন্দ্বীকে ১১,০০০ ভোটে পিছনে ফেলেছেন। প্রথম রাউন্ড থেকেই বিজেপির পক্ষে ঝোঁক ছিল এই কেন্দ্রে। দ্বিতীয় রাউন্ডে....

মাটিগাড়া-নকশালবাড়িতে দ্বিতীয় রাউন্ডেই বিজেপির লিড, আনন্দময় বর্মন এগিয়ে ১১ হাজারে

উত্তম সিংহ, নয়া জামানা, শিলিগুড়ি : মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, শিলিগুড়ি : মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। শিলিগুড়ি কলেজে চলা গণনায় তিনি প্রতিদ্বন্দ্বীকে ১১,০০০ ভোটে পিছনে ফেলেছেন।

প্রথম রাউন্ড থেকেই বিজেপির পক্ষে ঝোঁক ছিল এই কেন্দ্রে। দ্বিতীয় রাউন্ডে সেই ব্যবধান আরও বেড়েছে। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তত্ত্বাবধানে গণনা চলছে। প্রার্থী ও এজেন্টরা ডিসি-আরসি সেন্টারে উপস্থিত রয়েছেন।

মাটিগাড়া-নকশালবাড়ি দার্জিলিং জেলার গুরুত্বপূর্ণ আসন। ২০২১ সালেও বিজেপি এখানে জয় পেয়েছিল। এবারও সেই ধারা বজায় রাখার ইঙ্গিত। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো।

ফাঁসিদেওয়া ও শিলিগুড়ি কেন্দ্রেও বিজেপি এগিয়ে রয়েছে। ফলে উত্তরবঙ্গের তিন আসনেই গেরুয়া শিবিরের ফল ভালো হওয়ার সম্ভাবনা। তবে এখনও একাধিক রাউন্ড বাকি। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।


রাজ্যের প্রশিক্ষণে সিভিল সার্ভিসে ১১, তালিকায় সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর