উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া : ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূর লিড ১৫ হাজার ছাড়িয়ে গেল। শিলিগুড়ি কলেজে চলা গণনায় তিনি প্রতিদ্বন্দ্বীকে ১৫,৩২১ ভোটে পিছনে ফেলেছেন।
প্রথম রাউন্ডে ২০০, দ্বিতীয় রাউন্ডে ১০ হাজার ভোটে এগিয়ে থাকার পর তৃতীয় রাউন্ডে ব্যবধান আরও বেড়েছে। ইভিএম গণনায় বিজেপির পক্ষে ধারাবাহিক ঝোঁক দেখা যাচ্ছে।
কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে গণনা চলছে। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
২০২১ সালেও ফাঁসিদেওয়া বিজেপির দখলে ছিল। এবারও সেই ধারা ধরে রাখার ইঙ্গিত স্পষ্ট। তবে এখনও একাধিক রাউন্ড বাকি। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
ফাঁসিদেওয়ার পাশাপাশি শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতেও বিজেপি এগিয়ে। উত্তরবঙ্গের তিন আসনেই গেরুয়া শিবিরের ফল ভালো হওয়ার সম্ভাবনা।
ফাঁসিদেওয়ায় দ্বিতীয় রাউন্ডেই বিজেপির বড় লিড, দূর্গা মূর্মূ এগিয়ে ১০ হাজারে