ব্রেকিং

প্রথম কাউন্টিং শেষে করিমপুরে এগিয়ে অভিনেতা সোহম!

সমীরণ বিশ্বাস,নয়া জামানা, নদীয়া : নদীয়া জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোট গণনার প্রাথমিক রাউন্ডে উল্লেখযোগ্য ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে চলেছে তৃণমূল বিজেপি।এসএইআর প্রক্রিয়া চলাকালীন যে সকল মতুয়া সম্প্রদায়ের নাম গোটা নদীয়া থেকে বাদ পড়েছিল, সেখান থেকে একটি আশঙ্কা তৈরি হয়েছিল....

প্রথম কাউন্টিং শেষে করিমপুরে এগিয়ে অভিনেতা সোহম!

সমীরণ বিশ্বাস,নয়া জামানা, নদীয়া : নদীয়া জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোট গণনার প্রাথমিক রাউন্ডে উল্লেখযোগ্য ভাবে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সমীরণ বিশ্বাস,নয়া জামানা, নদীয়া : নদীয়া জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোট গণনার প্রাথমিক রাউন্ডে উল্লেখযোগ্য ভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে চলেছে তৃণমূল বিজেপি।এসএইআর প্রক্রিয়া চলাকালীন যে সকল মতুয়া সম্প্রদায়ের নাম গোটা নদীয়া থেকে বাদ পড়েছিল, সেখান থেকে একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো বা; জেলার একাধিক বিজেপি গড়গুলিতে ভাটা পড়তে পারে। তবে প্রথম রাউন্ডের কাউন্টিং শেষে করিমপুরের ক্ষেত্রে এক অন্য চিত্র উঠে আসছে। করিমপুর বিধানসভার প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। করিমপুরের জোড়া ফুলের প্রার্থী সোহম চক্রবর্তী ৩২৪৭ ভোটে এগিয়ে আছেন।বিজেপি ১৬৭৫, বাম শিবির ২১২৪ এবং
কংগ্রেস ৭১৭ ভোটে এগিয়ে আছে। ধীরগতিতে হলেও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে চলছে গণনা প্রক্রিয়া। করিমপুর বিধানসভার প্রথম রাউন্ডের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দল এই এলাকায় প্রাধান্য পাবে।


এবার পরিবর্তন করেই ছাড়তে হবে, বঙ্গে ‘তীর্থযাত্রা’ শেষে বার্তা মোদীর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর