• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মুর্শিদাবাদের নবাবী স্থাপত্যের রক্ষকদের বেতনে মাত্র ৯ টাকা ! কেন্দ্রকে কড়া নোটিশ হাইকোর্টের

মুর্শিদাবাদের নবাবী স্থাপত্যের রক্ষকদের বেতনে মাত্র ৯ টাকা ! কেন্দ্রকে কড়া নোটিশ হাইকোর্টের

নয়া জামানা, কলকাতা : একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মাসিক বেতন ৭ টাকা বা ৯ টাকা! মুর্শিদাবাদের ঐতিহাসিক খোশবাগ-সহ বিভিন্ন মসজিদ ও কবরস্থানের ২৬ জন কর্মীর এই অবিশ্বাস্য নামমাত্র পারিশ্রমিক দেখে রীতিমতো বিস্মিত কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই অমানবিক বেতন কাঠামো....

মুর্শিদাবাদের নবাবী স্থাপত্যের রক্ষকদের বেতনে মাত্র ৯ টাকা ! কেন্দ্রকে কড়া নোটিশ হাইকোর্টের

নয়া জামানা, কলকাতা : একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মাসিক বেতন ৭ টাকা বা ৯ টাকা! মুর্শিদাবাদের ঐতিহাসিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মাসিক বেতন ৭ টাকা বা ৯ টাকা! মুর্শিদাবাদের ঐতিহাসিক খোশবাগ-সহ বিভিন্ন মসজিদ ও কবরস্থানের ২৬ জন কর্মীর এই অবিশ্বাস্য নামমাত্র পারিশ্রমিক দেখে রীতিমতো বিস্মিত কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই অমানবিক বেতন কাঠামো নিয়ে তীব্র বিস্ময় প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এনডিএ সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী ৪ মে মামলার পরবর্তী শুনানি। ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালে। ওই বছর মুর্শিদাবাদের বিভিন্ন নবাবী স্থাপত্য ও কবরস্থানে ২৬ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগের সময় থেকেই তাঁদের বেতন ছিল নামমাত্র। মামলার নথি অনুযায়ী, বর্তমানে একজন সুপারিনটেনডেন্ট মাসে পান ১৫ টাকা। মালির বেতন ৯ টাকা, চাপরাশি ও কারির বেতনও মাত্র ৯ টাকা। এমনকি ৫ টাকা বা ৭ টাকা বেতন পাওয়ার নজিরও রয়েছে এখানে। ২০০০ সাল থেকে পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানালেও কেন্দ্র বা রাজ্য— কোনও পক্ষই কর্ণপাত করেনি। শেষে গত বছর হাইকোর্টের দ্বারস্থ হন কর্মীরা। মামলাকারীদের আইনজীবী সারওয়ার জাহান ও সায়ন্তন হাজরা জানান, ২০১২ সাল পর্যন্ত বারবার দরবার করার পর কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, ১৯৫২ সালের এপ্রিল মাসে রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে স্পষ্ট বলা হয়েছিল যে, ‘পলিটিকাল পেনশন’ ব্রিটিশ নিয়ম অনুযায়ী বাড়ানো সম্ভব নয়। অর্থাৎ, এই কর্মীরা ব্রিটিশ আমলের সেই পুরনো ভাতা বা পেনশন নিয়মেই আজও আটকে আছেন। রাজ্য সরকার আদালতকে সাফ জানিয়েছে, বিষয়টি কেন্দ্রের এক্তিয়ারভুক্ত হওয়ায় তাদের কিছু করার নেই। বাংলার নবাবী ইতিহাসের প্রধান কেন্দ্র মুর্শিদাবাদ। নবাব আলিবর্দি খাঁ বা সিরাজউদ্দৌল্লার স্মৃতিবিজড়িত খোশবাগ এবং ভাগীরথী তীরের শতাব্দীপ্রাচীন স্থাপত্যগুলি রক্ষণাবেক্ষণ করেন এই স্বল্পবেতনভোগী কর্মীরাই। অথচ তাঁদের ভাগ্যে জোটেনি ন্যূনতম সম্মানজনক পারিশ্রমিক। বিচারপতি অমৃতা সিনহা বিস্ময় প্রকাশ করে বলেন, আধুনিক সময়ে দাঁড়িয়ে এমন বেতন ভাবা যায় না। ব্রিটিশ আমলের অজুহাতে কেন এখনও বেতন কাঠামো সংশোধন করা হয়নি, তা জানতেই কেন্দ্রকে নোটিশ দেওয়া হয়েছে। ঐতিহ্যের কারিগরদের পেটে টান পড়ার এই করুণ চিত্র এখন আইনি লড়াইয়ের কেন্দ্রে। আদালত দেখতে চায়, ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে কীভাবে মানুষ মাসে ৯ টাকায় সংসার চালানোর কথা ভাবতে পারে। কেন্দ্রের উত্তরের অপেক্ষায় এখন ঐতিহাসিক মুর্শিদাবাদের এই অবহেলিত কর্মীরা।


নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, বিহারের মন্ত্রী সহ ৪৫ বিধায়ককে হাইকোর্টের নোটিশ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর