ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • প্রাক-নির্বাচনী হিংসায়, জোড়া রিপোর্ট কমিশনে

প্রাক-নির্বাচনী হিংসায়, জোড়া রিপোর্ট কমিশনে

নয়া জামানা ডেস্ক : ভোটের মুখে তপ্ত আরামবাগ। প্রচারের শেষলগ্নে হুগলির এই জনপদে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি জেলাশাসকের দপ্তর থেকেও এই হিংসার ঘটনায় জোড়া রিপোর্ট জমা পড়েছে কমিশনে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর....

প্রাক-নির্বাচনী হিংসায়, জোড়া রিপোর্ট কমিশনে

নয়া জামানা ডেস্ক : ভোটের মুখে তপ্ত আরামবাগ। প্রচারের শেষলগ্নে হুগলির এই জনপদে দফায় দফায় রাজনৈতিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ভোটের মুখে তপ্ত আরামবাগ। প্রচারের শেষলগ্নে হুগলির এই জনপদে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি জেলাশাসকের দপ্তর থেকেও এই হিংসার ঘটনায় জোড়া রিপোর্ট জমা পড়েছে কমিশনে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর এবার কড়া দাওয়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল। সোমবার সন্ধ্যায় পুলিশি রিপোর্টের প্রাপ্তিস্বীকার করে সিইও জানান, ‘আরামবাগের ঘটনায় তিনটি বিষয় জানা যাচ্ছে। কোথাও দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। জেলাশাসক এবং পুলিশের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে। কমিশন সব রিপোর্ট এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জানাতে পারবে।’ আধিকারিকের পর্যবেক্ষণ অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর অভাবের সুযোগ নিয়েই দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়েছে। তাঁর সাফ কথা, ‘রবিবার থেকে দ্বিতীয় দফার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। এর আগে কম বাহিনী ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা অশান্তি, ভয় দেখানোর মতো কাজ করেছে। সেগুলি পুলিশের নিয়ন্ত্রণে নেই।’ অশান্তি রুখতে এদিন কড়া সুরে সিইও হুঁশিয়ারি দেন, ‘এ বার থেকে যে কোনও ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে।’ সোমবার সকালে গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতে হামলার অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত অভিযানে নেমে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বেলা গড়াতেই পাল্টা নিশানায় আসেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁর গাড়িতে হামলার ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির। জখম সাংসদকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে তাঁদের ২০ জন কর্মীকে জখম করা হয়েছে। অশান্তি রুখতে পুলিশি টহলদারি চললেও আরামবাগ ঘিরে উদ্বেগ থেকেই যাচ্ছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর