ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ভোটের সকালেই রক্তাক্ত ডোমকল, বামেদের বুথে যেতে বাধা তৃণমূলের

ভোটের সকালেই রক্তাক্ত ডোমকল, বামেদের বুথে যেতে বাধা তৃণমূলের

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক :নির্বাচনের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে ভোটদানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত....

ভোটের সকালেই রক্তাক্ত ডোমকল, বামেদের বুথে যেতে বাধা তৃণমূলের

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক :নির্বাচনের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষের পর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক :নির্বাচনের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে ভোটদানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

 

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত থেকেই ডোমকলের বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে জখমও হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে ফের ডোমকলের রায়পুর এলাকায় পরিস্থিতি চরম আকার নেয়। অভিযোগ, বামপন্থীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোটারদের ভয় দেখানো এবং রাস্তা আটকে রাখার অভিযোগও সামনে এসেছে।

 

প্রাথমিকভাবে ভোটারদের একাংশ অভিযোগ করেন যে, গোলমালের সময় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। বারবার সাহায্য চেয়েও লাভ হয়নি বলে দাবি সিপিএম সমর্থকদের। তবে বাহিনীর কর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তীতে হ্যান্ডমাইক হাতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ানরা। সাধারণ মানুষকে আশ্বস্ত করে তাঁদের নিরাপত্তায় বুথে পৌঁছে দেওয়া হয়।

 

পরবর্তীতে ওই বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তাঁকে দেখা মাত্রই ভোটারদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন এবং তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

এই ঘটনায় ডোমকলজুড়ে চাপা উত্তেজনা। কড়া নিরাপত্তার মধ্যেও ভোটারদের বাধা দেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। কমিশনের নির্দেশে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বাহিনী।


কমিশনের ফুল বেঞ্চ বৈঠক, এক দফায় নির্বাচনের দাবিতে সরব বিরোধীরা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর