ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ভোটের দিনেই বুথ জ্যাম থেকে ভাঙচুরে রণক্ষেত্র তুফানগঞ্জ

ভোটের দিনেই বুথ জ্যাম থেকে ভাঙচুরে রণক্ষেত্র তুফানগঞ্জ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : তুফানগঞ্জে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব শাসক-বিরোধী। তুফানগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার ১৭৬ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা....

ভোটের দিনেই বুথ জ্যাম থেকে ভাঙচুরে রণক্ষেত্র তুফানগঞ্জ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : তুফানগঞ্জে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার :
তুফানগঞ্জে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব শাসক-বিরোধী।

তুফানগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার ১৭৬ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই একাংশ ভোটারকে ভয় দেখিয়ে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় শেষপর্যন্ত বহু ভোটার নিরাপত্তার মধ্যেই বুথে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর বিজেপি অভিযোগ করে, পরিকল্পিতভাবে ভোটের শুরু থেকেই তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।

অন্যদিকে, বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসাই এলাকায় বুথ জ্যামের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সেখানেও ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করলে দুই পক্ষের সমর্থকরাই এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে উভয় রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। সামগ্রিকভাবে, তুফানগঞ্জের একাধিক এলাকায় ভোটকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে, যদিও প্রশাসন শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।


তৃণমূলের ঘাঁটিতে দিলীপের ‘বুথ বিজয়’ ডাক, পাথরপ্রতিমায় বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর