ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • নন্দীগ্রামে বুথ এজেন্ট নিয়ে তুমুল বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি

নন্দীগ্রামে বুথ এজেন্ট নিয়ে তুমুল বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি

নয়া জামানা,নন্দীগ্রাম: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটের দিনই বুথ এজেন্টকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, অন্তত ৫৫টি বুথে বিজেপি নিজেদের এজেন্ট দিতে পারেনি। শাসকদলের নেতা শেখ সুফিয়ান এই অভিযোগ সামনে আনতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে এই অভিযোগ....

নন্দীগ্রামে বুথ এজেন্ট নিয়ে তুমুল বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি

নয়া জামানা,নন্দীগ্রাম: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটের দিনই বুথ এজেন্টকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,নন্দীগ্রাম: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটের দিনই বুথ এজেন্টকে ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, অন্তত ৫৫টি বুথে বিজেপি নিজেদের এজেন্ট দিতে পারেনি। শাসকদলের নেতা শেখ সুফিয়ান এই অভিযোগ সামনে আনতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপির পক্ষ থেকে পাল্টা জবাব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শিবির জানায়, তৃণমূলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘানাদ পাল বলেন, কোন কোন বুথে এজেন্ট নেই তা স্পষ্ট করে জানাতে হবে। তিনি দাবি করেন, বিজেপি সমস্ত বুথেই এজেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, নন্দীগ্রামে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা বলেন, পক্ষপাতের অভিযোগ থাকা সত্ত্বেও দুই পুলিশকর্মীকে নির্বাচন সংক্রান্ত দায়িত্বে রাখা হয়েছে, যা প্রশ্ন তুলছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে।
এদিকে, শুভেন্দু অধিকারী নিজে ভোট দেওয়ার পর বলেন, এবারের ভোট অনেকটাই শান্তিপূর্ণ এবং ভালো হচ্ছে। তবে তিনি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাঁর অবিলম্বে সাসপেনশনের দাবি জানান।
নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ভোটের আবহ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও চলছে আলোচনা। কোথাও শান্ত পরিবেশ, আবার কোথাও চাপা উত্তেজনা—এই পরিস্থিতির মধ্যেই ভোটগ্রহণ চলছে। এখন দেখার বিষয়, এই অভিযোগ-পাল্টা অভিযোগের লড়াই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলে।


তৃণমূলের ঘাঁটিতে দিলীপের ‘বুথ বিজয়’ ডাক, পাথরপ্রতিমায় বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর