ব্রেকিং

উৎসবের ভোটে দুর্ভোগ! একের পর এক ইভিএম বিকল শিলিগুড়িতে

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক : উৎসবের আমেজে ভোট দিতে বেরিয়েও চরম ভোগান্তির মুখে শিলিগুড়ির ভোটাররা। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির একাধিক বুথে যান্ত্রিক গোলযোগের জেরে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে....

উৎসবের ভোটে দুর্ভোগ! একের পর এক ইভিএম বিকল শিলিগুড়িতে

নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক : উৎসবের আমেজে ভোট দিতে বেরিয়েও চরম ভোগান্তির মুখে শিলিগুড়ির ভোটাররা। শনিবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা উত্তরবঙ্গ ডেস্ক : উৎসবের আমেজে ভোট দিতে বেরিয়েও চরম ভোগান্তির মুখে শিলিগুড়ির ভোটাররা। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির একাধিক বুথে যান্ত্রিক গোলযোগের জেরে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।

 

শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত মার্গারেট স্কুলের ৩১ নম্বর বুথে সকাল ৮টা বাজলেও ভোট গ্রহণ শুরু করা সম্ভব হয়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তিনি দীর্ঘক্ষণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির তদারকি করেন। পরে তিনি সরাসরি মহকুমা শাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

 

শিলিগুড়ির ২৬/২৩৫ নম্বর বুথ, রামকৃষ্ণ পাঠাশালায় সকাল থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখানে মকপোল চলাকালীনই ইভিএম মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়। ফলে মূল ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই বেশ খানিকটা দেরি হয়ে যায়। খবর অনুযায়ী, নতুন ইভিএম আনা হচ্ছে এবং সেটি সেট করার পরেই ভোট শুরু হবে।

 

শুধু মার্গারেট স্কুল বা রামকৃষ্ণ পাঠাশালাই নয়, শিলিগুড়ির জগদীশ হাই স্কুলেও একটি বুথে ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে। তীব্র গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় বয়স্ক ভোটারদের মধ্যে ক্লান্তি ও বিরক্তি দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত মেশিন মেরামতি বা বদলানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 

গণতন্ত্রের উৎসবে যান্ত্রিক বিপত্তিতে প্রশ্নের মুখে কমিশনের প্রস্তুতি।


নির্বাচনে জিততে ইভিএম হ্যাকের, ছক কষছে বিজেপি, দাবি সায়নীর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর