ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিএলও-কে ঘিরে ধুন্ধুমার মাটিগাড়ায়, কেন্দ্রীয় বাহিনী নামতেই শান্ত ভোটকেন্দ্র

বিএলও-কে ঘিরে ধুন্ধুমার মাটিগাড়ায়, কেন্দ্রীয় বাহিনী নামতেই শান্ত ভোটকেন্দ্র

উত্তম সিংহ, নয়া জামানা, মাটিগাড়া: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল মাটিগাড়ার প্রমদনগর এসএসকে কেন্দ্রটিতে। তবে হঠাৎই বিএলও-কে ঘিরে অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ তুলে সরব হয় বিজেপি। তাদের দাবি, সাধারণ ভোটারদের ভোটার স্লিপ তৃণমূলের বুথ থেকে দেওয়া হচ্ছিল এবং....

বিএলও-কে ঘিরে ধুন্ধুমার মাটিগাড়ায়, কেন্দ্রীয় বাহিনী নামতেই শান্ত ভোটকেন্দ্র

উত্তম সিংহ, নয়া জামানা, মাটিগাড়া: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল মাটিগাড়ার প্রমদনগর এসএসকে কেন্দ্রটিতে। তবে হঠাৎই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, মাটিগাড়া: সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল মাটিগাড়ার প্রমদনগর এসএসকে কেন্দ্রটিতে। তবে হঠাৎই বিএলও-কে ঘিরে অভিযোগ ওঠায় উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ তুলে সরব হয় বিজেপি। তাদের দাবি, সাধারণ ভোটারদের ভোটার স্লিপ তৃণমূলের বুথ থেকে দেওয়া হচ্ছিল এবং সেই স্লিপ নিয়েই ভোট দিতে যেতে হচ্ছিল ভোটারদের।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাটিগাড়া ব্লকের এমসিসি ল’ অ্যান্ড অর্ডারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রবিন সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সংশ্লিষ্ট বিএলও-কে টেবিলসহ ভোটকেন্দ্রের বাইরে সরিয়ে দেন।

এদিকে অভিযোগ, ভোটকেন্দ্রের ভিতরে টেবিল পেতে কাজ করছিলেন বিএলও। যদিও অভিযুক্ত বিএলও নবনীতা মণ্ডল দাবি করেন, তিনি সাময়িকভাবে ভেতরে প্রবেশ করেছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে পুনরায় স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর