ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলারা সুরক্ষিত নন, মেখলিগঞ্জে হেমার তোপে তৃণমূল

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলারা সুরক্ষিত নন, মেখলিগঞ্জে হেমার তোপে তৃণমূল

কুশল রায়, নয়া জামানা, মেখলিগঞ্জ : বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে মেখলিগঞ্জে ঝড় তুললেন বলিউড তারকা তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। মঙ্গলবার মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছোট কালিরহাটে বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে বিশাল জনসভায় যোগ দেন তিনি। প্রিয় ড্রিম....

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলারা সুরক্ষিত নন, মেখলিগঞ্জে হেমার তোপে তৃণমূল

কুশল রায়, নয়া জামানা, মেখলিগঞ্জ : বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে মেখলিগঞ্জে ঝড় তুললেন বলিউড তারকা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কুশল রায়, নয়া জামানা, মেখলিগঞ্জ : বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে মেখলিগঞ্জে ঝড় তুললেন বলিউড তারকা তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। মঙ্গলবার মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছোট কালিরহাটে বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে বিশাল জনসভায় যোগ দেন তিনি। প্রিয় ড্রিম গার্লকে একনজর দেখতে সকাল থেকেই কালিরহাটের বল খেলার মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছান হেমা মালিনী। জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও বাংলায় মহিলারা সুরক্ষিত নন। তাঁর অভিযোগ, রাজ্যে কোনো শিল্প নেই, নেই পর্যাপ্ত কর্মসংস্থান। বাংলার যুবক-যুবতীদের কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তৃণমূল সরকার কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো আটকে রেখে সাধারণ মানুষকে বঞ্চিত করছে।

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী দাবি করেন, বিজেপি সরকারই একমাত্র মহিলাদের প্রকৃত ক্ষমতায়ন ও সুরক্ষায় বিশ্বাসী। তৃণমূল এই বিলের বিরোধিতা করে মহিলাদের পিছিয়ে রাখছে বলে তিনি ক্ষোভ উগরে দেন। বাংলায় উন্নয়নের গতি ফেরাতে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন তিনি।

নির্বাচনের ঠিক আগে হেমা মালিনীর মতো তারকা প্রচারকের উপস্থিতি মেখলিগঞ্জের বিজেপি শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। রাজনৈতিক মহলের মতে, সীমান্তবর্তী এই এলাকায় সাধারণ মানুষের আবেগ উসকে দিয়ে ভোটবাক্স ভরাই এখন বিজেপির লক্ষ্য। হেমা মালিনীর এই সফরকে কেন্দ্র করে উছলপুকুরি সংলগ্ন এলাকায় ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর