ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মাইক্রো অবজার্ভার বিজেপির লোক: বিস্ফোরক তৃণমূল, পাল্টা পর্যবেক্ষক

মাইক্রো অবজার্ভার বিজেপির লোক: বিস্ফোরক তৃণমূল, পাল্টা পর্যবেক্ষক

রূম্পা দাস, নয়া জামানা, বীরভূম: নানুর বিধানসভা কেন্দ্রে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের আবার প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগের মধ্যেই মাইক্রো অবজার্ভার অজয় কুমার সাহাকে....

মাইক্রো অবজার্ভার বিজেপির লোক: বিস্ফোরক তৃণমূল, পাল্টা পর্যবেক্ষক

রূম্পা দাস, নয়া জামানা, বীরভূম: নানুর বিধানসভা কেন্দ্রে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রূম্পা দাস, নয়া জামানা, বীরভূম: নানুর বিধানসভা কেন্দ্রে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের আবার প্রক্রিয়া শুরু হতেই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগের মধ্যেই মাইক্রো অবজার্ভার অজয় কুমার সাহাকে ঘিরে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সংশ্লিষ্ট মাইক্রো অবজার্ভার অজয় কুমার সাহা বিজেপির সঙ্গে যুক্ত। তাঁর উপস্থিতিতে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দলটি নির্বাচন দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানায়। তাদের দাবি, অবিলম্বে ওই মাইক্রো অবজার্ভারকে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করতে হবে।অভিযোগ পাওয়ার পর নির্বাচন দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সূত্রের খবর, অজয় কুমার সাহাকে সরিয়ে অন্য এক মাইক্রো অবজার্ভারকে ওই দায়িত্বে নিয়োগ করা হয়। এরপর নতুন অবজার্ভারের তত্ত্বাবধানে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।তবে এখানেই থামেনি বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বাইরে থেকে বিজেপি-ঘনিষ্ঠ ব্যক্তিদের এনে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগের চেষ্টা চলছে। এর ফলে ভোটের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে তাদের দাবি।যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের অভিযোগ নতুন নয়, তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
নানুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান চন্দ্র মাঝির বক্তব্য, “বাংলার মানুষ সব দেখছে। আগামী ২৩ তারিখে ভোটের মাধ্যমে তার যোগ্য জবাব দেবে।মাইক্রো অব সার্ভার অজয় কুমার সাহা জানিয়েছেন, তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এর আগেও তিনি বহুবার ভোটের কাজে অংশগ্রহণ করেছেন, আজ তার বিরুদ্ধে অভিযোগ হওয়ায়, তিনি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ তাকে বলেন, তার জায়গায় অন্য মাইক্রো অব সার্ভার কে নিয়োগ করা হচ্ছে তিনি যেন সেখান থেকে চলে আসেন। সেই মতো তিনি রিপোর্ট করেন। নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, আমাদের ছেলেরা প্রথমে বুঝতেই পারেনি যে অজয় কুমার সাহা বিজেপির প্রতিনিধি না মাইক্রো অবজার্ভার, পরে জানতে পেরে অভিযোগ জানায়। নির্বাচন দপ্তর বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতাদেরকে এনে এখানে অবজারভার বানিয়ে দিচ্ছেন, এটাই তার প্রমাণ।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর