ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মাইথন জলাধার কি ‘খোলা দরজা’? তালাবন্দি গার্ডরুম ঘিরে চাঞ্চল্য

মাইথন জলাধার কি ‘খোলা দরজা’? তালাবন্দি গার্ডরুম ঘিরে চাঞ্চল্য

নয়া জামানা : দেশের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম মাইথন জলাধার—আর সেই প্রকল্পের প্রধান প্রবেশদ্বারই আজ কার্যত অরক্ষিত।ডিভিসির গাফিলতিতে বাংলার দিকের মূল চেকপোস্ট গত প্রায় দু’বছর ধরে পড়ে আছে তালাবন্দি অবস্থায়। যেখানে একসময় কঠোর নজরদারিতে গাড়ি তল্লাশি হত, সেখানে এখন....

মাইথন জলাধার কি ‘খোলা দরজা’? তালাবন্দি গার্ডরুম ঘিরে চাঞ্চল্য

নয়া জামানা : দেশের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম মাইথন জলাধার—আর সেই প্রকল্পের প্রধান প্রবেশদ্বারই আজ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : দেশের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম মাইথন জলাধার—আর সেই প্রকল্পের প্রধান প্রবেশদ্বারই আজ কার্যত অরক্ষিত।ডিভিসির গাফিলতিতে বাংলার দিকের মূল চেকপোস্ট গত প্রায় দু’বছর ধরে পড়ে আছে তালাবন্দি অবস্থায়। যেখানে একসময় কঠোর নজরদারিতে গাড়ি তল্লাশি হত, সেখানে এখন ভাঙা ব্যারিয়ার, চূর্ণবিচূর্ণ কাচ আর পরিত্যক্ত গার্ডরুমই ‘নিরাপত্তা’র নামান্তর।স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের হঠাৎ সরিয়ে নেওয়ার পর থেকেই এই চেকপোস্ট কার্যত অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। দিনের আলোয়ও যেখানে নিরাপত্তার ছিটেফোঁটা নেই, সেখানে রাত নামলেই পরিস্থিতি কতটা ভয়াবহ হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সবচেয়ে বিস্ময়কর, এই অরক্ষিত প্রবেশদ্বার থেকে হাতেগোনা কয়েকশো মিটার দূরেই জলবিদ্যুৎ কেন্দ্র এবং প্রায় এক কিলোমিটারের মধ্যে মূল মাইথন জলাশয়। এত সংবেদনশীল এলাকায় নিরাপত্তার এমন বেহাল দশা কি শুধুই অবহেলা, নাকি বড় কোনও বিপদের অপেক্ষা?অন্য প্রবেশপথে যেখানে কড়া নজরদারি, সিসিটিভি আর সশস্ত্র নিরাপত্তা রয়েছে, সেখানে এই প্রধান গেটকে ‘অদৃশ্য’ করে রাখার কারণ কী—এই প্রশ্নেই ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। আরও চাঞ্চল্যকর, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের একাংশের ‘অজ্ঞতা’ প্রকাশ্যে এসেছে।পর্যটন কেন্দ্র হিসেবে মাইথনকে আন্তর্জাতিক মানচিত্রে তোলার স্বপ্ন দেখানো হচ্ছে একদিকে, আর অন্যদিকে প্রকল্পের দরজাই খোলা রেখে দেওয়া—এই দ্বিচারিতা মানতে নারাজ এলাকাবাসী। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, এখনই ব্যবস্থা না নিলে কোনও বড় দুর্ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারবে না প্রশাসন বা কর্তৃপক্ষ কেউই।প্রশ্ন একটাই—মাইথনের নিরাপত্তা কি এখন সত্যিই ‘ভগবানের ভরসায়’?


পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি মোদীর , দুর্নীতি-অপশাসন নিয়ে তোপ শাসকদলকে

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর