মোহম্মদ আলম,নয়া জামানা, উত্তর দিনাজপুর: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ইসলামপুরে প্রচারে গতি আনতে মাঠে নামল সিপিআইএম। প্রার্থী সামি খানের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে একটি স্ট্রিট কর্নার সভার আয়োজন করা হয়।এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তৃতায় উঠে আসে রাজ্যের একাধিক ইস্যু। শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষের সমস্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে পরিবর্তনের স্বার্থে সিপিএম প্রার্থী সামি খানকে সমর্থনের আহ্বান জানান তিনি।সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিপিআইএমের সভাপতি আনারুল হক সহ ইসলামপুরের অন্যান্য স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। তাঁদের বক্তব্যেও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা শোনা যায়।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দল জনসংযোগে জোর দিচ্ছে। সিপিআইএমও পিছিয়ে নেই—স্ট্রিট কর্নার সভা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে দলীয় নেতৃত্ব।
সেলিম-অধীরকে সমর্থন, বামেদের বিদায়, মুর্শিদাবাদে কি কিংমেকার ‘বিদ্রোহী’ হুমায়ূন ?