ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • খেলার মাঠ হোক কিংবা রাজনীতির ময়দান, জয় আমারই হবে ; আশাবাদী শান্তিপুরের নির্দল প্রার্থী

খেলার মাঠ হোক কিংবা রাজনীতির ময়দান, জয় আমারই হবে ; আশাবাদী শান্তিপুরের নির্দল প্রার্থী

শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: নির্বাচনী ময়দান না কি খেলার মাঠ? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শান্তিপুরে এবার এক অন্যরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্দল প্রার্থী শ্যামল দাস। একসময়ের সক্রিয় বিজেপি নেতা, এখন নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। তবে তাঁর গলায় এখন....

খেলার মাঠ হোক কিংবা রাজনীতির ময়দান, জয় আমারই হবে ; আশাবাদী শান্তিপুরের নির্দল প্রার্থী

শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: নির্বাচনী ময়দান না কি খেলার মাঠ? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শান্তিপুরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: নির্বাচনী ময়দান না কি খেলার মাঠ? আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শান্তিপুরে এবার এক অন্যরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্দল প্রার্থী শ্যামল দাস। একসময়ের সক্রিয় বিজেপি নেতা, এখন নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন। তবে তাঁর গলায় এখন স্পোর্টিং মেজাজ। দীর্ঘদিনের খেলোয়াড় হিসেবে পরিচিত শ্যামল বাবু সরাসরি হুঁশিয়ারি দিলেন— মাঠে যেমন অনুশীলন করিয়েছি, এবার রাজনীতির মাঠেও সব প্রার্থীকে বোল্ড আউট করে দেব। তাঁর এই মন্তব্য ঘিরেই এখন শান্তিপুরের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক অবস্থান এবং রণকৌশল স্পষ্ট করেন শ্যামল দাস। তিনি জানান, আমি একজন প্রাক্তন খেলোয়াড়। শান্তিপুরের প্রতিটি ক্লাবকে আমি দীর্ঘ সময় ধরে অনুশীলন দিয়ে এসেছি। এবার রাজনীতির ময়দানে নেমে বাকি প্রার্থীদের আমি খেলার অনুশীলন দেব। হাসিমুখেই তিনি দাবি করেন, ২৯শে এপ্রিলের মহারণে অন্য সব হেভিওয়েট প্রার্থীদের তিনি একাই ‘বোল্ড’ করে দেবেন।উল্লেখ্য, শ্যামল দাস একসময় শান্তিপুরে বিজেপির একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি দলে তাঁর গ্রহণযোগ্যতা কমতে শুরু করায় এবং গুরুত্ব না পাওয়ায় তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের জনপ্রিয়তা ও খেলোয়াড় জীবনের পরিচিতিকে হাতিয়ার করেই এবার বৈতরণী পার হতে চাইছেন তিনি। শান্তিপুরের এই বহুস্তরীয় লড়াইয়ে শ্যামল দাসের মতো পরিচিত মুখ নির্দল হিসেবে দাঁড়ানোয় বিজেপি তথা অন্যান্য বড় দলগুলোর ভোটব্যাঙ্কে থাবা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শ্যামল বাবু স্পষ্ট জানিয়েছেন, মানুষ আমাকে চেনে, আমার কাজ জানে। খেলার মাঠে যেমন জয় ছিনিয়ে আনতাম, রাজনীতির মাঠেও ঠিক তাই হবে। শ্যামল দাসের এই ‘খেলা হবে’ বার্তা ভোটারদের কতটা প্রভাবিত করবে, তা বোঝা যাবে আগামী ৪ঠা মে। তবে শান্তিপুরের রাজনৈতিক পিচে এই খেলোয়াড় প্রার্থী যে বেশ কিছুটা স্পিন বল ছুড়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য।


নাম বাদ গেলে বাড়িতে হামলার আতঙ্ক ,মুর্শিদাবাদে মৃত্যু মহিলা বিএলও-র, চাঞ্চল্যকর অভিযোগ ছেলের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর