ব্রেকিং
  • Home /
  • প্রথম পাতা /
  • জল না পেয়ে হাহাকার, প্রার্থীর প্রচারে চোখের জলে প্রতিবাদ বৃদ্ধের

জল না পেয়ে হাহাকার, প্রার্থীর প্রচারে চোখের জলে প্রতিবাদ বৃদ্ধের

রাকেশ লাহা , নয়া জামানা, জামুড়িয়া : উদ্বোধন যখন হয়েছিল তখন পেয়েছিলাম মিষ্টি জলের স্বাদ আর এখন দূষিত জল পান করতে হচ্ছে -নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লো এক বৃদ্ধ। উল্লেখ্য, সপ্তাহের প্রথম....

জল না পেয়ে হাহাকার, প্রার্থীর প্রচারে চোখের জলে প্রতিবাদ বৃদ্ধের

রাকেশ লাহা , নয়া জামানা, জামুড়িয়া : উদ্বোধন যখন হয়েছিল তখন পেয়েছিলাম মিষ্টি জলের স্বাদ আর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাকেশ লাহা , নয়া জামানা, জামুড়িয়া : উদ্বোধন যখন হয়েছিল তখন পেয়েছিলাম মিষ্টি জলের স্বাদ আর এখন দূষিত জল পান করতে হচ্ছে -নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লো এক বৃদ্ধ।

উল্লেখ্য, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজন মুখার্জী তার প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারে বের হন। প্রথমেই এদিন জামুরিয়া বিধানসভা এলাকার সাঁকির কুমারডিহি গ্রামের দুর্গা মন্দিরে পূজো দিয়ে , বারুল এলাকায় নির্বাচনী প্রচার হয় তারপর প্রার্থী পৌঁছায় পাথরচুর গ্রামে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি নিজে যেহেতু চিকিৎসক তাই সাধারণ মানুষ জনের স্বাস্থ্যেরও খোঁজ খবর নেই । তারই মাঝে দেখা যায় প্রার্থী বিজন মুখার্জিকে সামনে পেয়ে এক বৃদ্ধ হঠাৎই কেঁদে ফেললেন।

পরে ওই বৃদ্ধকে কান্নার কারণ জানতে চাওয়ায় তিনি জানান, আমি পাথরচুর গ্রামের বাসিন্দা , আমার নাম লক্ষণ মণ্ডল। দীর্ঘদিন ধরে আমরা গ্রামবাসীরা জল সংকটে ভুগছি। এখানে সামনেই অজয় নদী রয়েছে পাম্প হাউস যখন উদ্বোধন হয় তখন আমরা মিষ্টি জলেরই স্বাদ পেয়েছিলাম। কিন্তু আজ জলের সংকট যেমন রয়েছে তার পাশাপাশি দূষিত জল বাধ্য হয়ে পান করতে হচ্ছে। বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকেই বারংবার জানিয়েছি তারপরও কোন কাজ হয়নি।

তাই আজ নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী এসেছিলেন উনাকে আমাদের এই সমস্যার কথা তুলে ধরলাম। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ক্ষমতায় এলে প্রথমেই এই জলের সমস্যার সমাধান করবেন। আমরাও চাই উনি ক্ষমতায় আসুন।

তবে এই বিষয়ে বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিজন মুখার্জি জানান , গ্রামের মানুষ সহজ সরল, এরা প্রকৃতির সাথেই বেঁচে থাকতে পছন্দ করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকার প্রকৃতি ধ্বংস করে দিয়ে মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। তার বাস্তব উদাহরণ জামুরিয়ায় জল সংকট। তিনি আরো বলেন, তৃণমূলের প্রভাবশালী নেতারা বড় বড় পাইপ লাইনের মাধ্যমে জলকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করছে আর সেই প্রতিবাদ সাধারণ মানুষ করতে গেলে তাদেরকে পুলিশি ভয় ও হয়রানি করা হচ্ছে। তাই প্রভাবশালীদের ভয়ে মানুষ নীরব প্রতিবাদে রয়েছে। কিন্তু আজ যখন আমরা জামুরিয়া বিধানসভার পাথরচুর গ্রামে নির্বাচনী প্রচারে এলাম তখন এই গ্রামের মানুষজনের চোখে বিগত সরকারের দীর্ঘ বঞ্চনায় যেমন চোখের জল পড়তে দেখা গেল ঠিক তেমনি আমাদের ভারতীয় জনতা পার্টির আশ্বাসে বাঁধভাঙ্গা উচ্ছাসও দেখা গেল।
বিজেপির প্রার্থী জানান মানুষজন পরিবর্তনের জন্য প্রস্তুত, শুধুমাত্র সময়ের অপেক্ষা।


জল নেই তো ভোট নেই! নির্বাচনের মুখে চূড়ান্ত হুঁশিয়ারি স্থানীয়দের

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর