ব্রেকিং

একাই ২৩০ আসনে, লড়বে এসইউসিআই

নয়া জামানা, কলকাতা : একা লড়ার সাহস দেখাল এসইউসিআই (কমিউনিস্ট)। বাংলার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতেই প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। জোটের পথে না হেঁটে রাজ্যের ২৩০টি আসনে লড়বে এই বামপন্থী দলটি। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠ সঙ্গী থাকলেও এখন....

একাই ২৩০ আসনে, লড়বে এসইউসিআই

নয়া জামানা, কলকাতা : একা লড়ার সাহস দেখাল এসইউসিআই (কমিউনিস্ট)। বাংলার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতেই প্রার্থী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : একা লড়ার সাহস দেখাল এসইউসিআই (কমিউনিস্ট)। বাংলার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতেই প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। জোটের পথে না হেঁটে রাজ্যের ২৩০টি আসনে লড়বে এই বামপন্থী দলটি। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠ সঙ্গী থাকলেও এখন তারা শাসকদলের কড়া সমালোচক। সেই লড়াইয়ের মেজাজ বজায় রেখেই এবার একক শক্তিতে ময়দানে নামছে এসইউসিআই। দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি কেন্দ্র ও কালিম্পঙের একটি আসনসহ মোট ৬৪টি জায়গায় তারা প্রার্থী দিচ্ছে না। গত লোকসভা নির্বাচনেও ৪২টি আসনে লড়ে চমক দিয়েছিল এই দল। এমনকি গত বছর ব্রিগেড সমাবেশ করেছিল তারা। প্রসঙ্গত,এক সময় তৃণমূলের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করলেও পালাবদলের পর থেকেই দূরত্ব বাড়ে। একাধিক জনবিরোধী ইস্যুতে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করেছে তারা। এবারও সেই আন্দোলনের ধারা বজায় রেখে ভোটের লড়াইয়ে নামল বামপন্থী এই দলটি। কোনো বড় শিবিরের হাত না ধরে নিজেদের নীতিতে অনড় থেকে একক শক্তিতে ক্ষমতা পরীক্ষার লড়াইয়ে নামছে তারা।


 

জাদুসংখ্যা পেরল বিএনপি, হাসিনাহীন বাংলাদেশে প্রধান বিরোধী আসনে কি জামাত?

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর