ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মহম্মদবাজারে বিজেপির পরিবর্তন যাত্রা, সভামঞ্চ থেকে কেষ্ট-কাজলকে তুলোধোনা সৌমিত্রর!

মহম্মদবাজারে বিজেপির পরিবর্তন যাত্রা, সভামঞ্চ থেকে কেষ্ট-কাজলকে তুলোধোনা সৌমিত্রর!

তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে বীরভূম জেলার মহম্মদবাজারে আয়োজিত জনসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁন। সভামঞ্চ থেকে তিনি বীরভূমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন, প্রশাসনিক ভূমিকা এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।....

মহম্মদবাজারে বিজেপির পরিবর্তন যাত্রা, সভামঞ্চ থেকে কেষ্ট-কাজলকে তুলোধোনা সৌমিত্রর!

তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে বীরভূম জেলার মহম্মদবাজারে আয়োজিত জনসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে বীরভূম জেলার মহম্মদবাজারে আয়োজিত জনসভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁন। সভামঞ্চ থেকে তিনি বীরভূমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন, প্রশাসনিক ভূমিকা এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
বক্তৃতার শুরুতেই তিনি বলেন, বীরভূম খনিজ সম্পদে সমৃদ্ধ একটি জেলা। এই জেলার মাটির নীচে রয়েছে প্রচুর খনিজ সম্পদ, যা সঠিকভাবে ব্যবহার করা গেলে জেলার অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। তাঁর মতে, এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বীরভূমের মানুষকে কাজের সন্ধানে অন্য রাজ্যে বা অন্য জেলায় যেতে হবে না। স্থানীয় স্তরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
সভা থেকে তিনি বীরভূমের তৃণমূল নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও কটাক্ষ করেন। তাঁর দাবি, জেলার দুই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একে অপরকে চোর বলে আক্রমণ করছেন। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন নিজের দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, তখন সাধারণ মানুষের কাছে সবকিছুই স্পষ্ট হয়ে যাচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-কেও এদিন আক্রমণ করেন তিনি। সৌমিত্র খাঁর অভিযোগ, বীরভূমের মানুষের দুঃখ-দুর্দশা বা বাস্তব সমস্যার কথা কোনওদিন বিধানসভায় তুলে ধরেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও কটাক্ষ করে বলেন, বীরভূমকে কি বোমার উপহার দেওয়া হয়েছে? এই প্রশ্নও তোলেন তিনি সভামঞ্চ থেকে।সভায় তিনি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়-এর প্রসঙ্গও তোলেন। সৌমিত্র খাঁ বলেন, কোনও সরকারি পদে না থেকেও জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূমের উন্নয়নের জন্য কাজ করছেন এবং নতুন নতুন ট্রেন পরিষেবা আনার উদ্যোগ নিচ্ছেন। তাঁর মতে, উন্নয়নের জন্য দায়িত্ববোধ থাকলে সরকারি পদ না থাকলেও মানুষের জন্য কাজ করা সম্ভব।এদিনের সভায় তিনি বলেন, জেলার ছেলেমেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখার লক্ষ্যেই বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করেছে। দুর্নীতি ও অরাজকতার বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য বলেও দাবি করেন তিনি।তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সৌমিত্র খাঁ বলেন, কেষ্ট মণ্ডল ও কাজল শেখের চুরি বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি পুরনো তৃণমূল কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট, তারা যেন এই চোরদের সরিয়ে বিজেপিতে যোগ দেন এবং পরিবর্তনের পক্ষে দাঁড়ান।যুবসাথী প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, অনেক যুবক-যুবতীকে ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম পূরণ করানো হয়েছে, কিন্তু বাস্তবে অধিকাংশই সেই সুবিধা পাচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।বক্তৃতায় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-কেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভোটের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের রাজনীতিতে সাধারণ কর্মীরা কোনওদিন শান্তিতে থাকতে পারেন না।সভা থেকে প্রশাসনের উদ্দেশেও সতর্কবার্তা দেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, নির্বাচনে কেউ অনিয়ম করলে বা ভোটে কারচুপির চেষ্টা করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। আইসি হোক কিংবা বিডিও—যে কেউ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অনৈতিক ভূমিকা নেয়, তাহলে তাদের বদলি করে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।এছাড়াও তিনি অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল ঘনিষ্ঠ আধিকারিকরা বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। এই বিষয়টি নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।
সভা শেষে তিনি বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তাই আগামী নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।
মহম্মদবাজারের এই জনসভাকে কেন্দ্র করে বীরভূম জেলার রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


 

 

মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে ‘বাবরি যাত্রা’, দুই ফুলকে সরাতে মিম-হুমায়ুন জোট

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর