ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দ্বিতীয় দফা শুরুর আগেই ঝরল রক্ত, চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

দ্বিতীয় দফা শুরুর আগেই ঝরল রক্ত, চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

নয়া জামানা, নদীয়া: আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। অবশিষ্ট ১৪২ টি আসনে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কিছু জায়গাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হলেও নদীয়ার একাংশ....

দ্বিতীয় দফা শুরুর আগেই ঝরল রক্ত, চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

নয়া জামানা, নদীয়া: আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। অবশিষ্ট ১৪২ টি আসনে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, নদীয়া: আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। অবশিষ্ট ১৪২ টি আসনে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কিছু জায়গাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হলেও নদীয়ার একাংশ জুড়ে কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটাররা সুষ্ঠুভাবে নিজেদের মূল্যবান ভোট দান করছেন। কিন্তু তারই মাঝে উঠে আসলো এক অহিংসার ছবি। চাপড়ায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এক বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসলো। আক্রান্ত বিজেপি কর্মীর নাম মোশারফ মীর।আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়া ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপি কর্মীর উপর হামলা করা হয়।ভোট কেন্দ্রের সামনে শাসক শিবিরের কর্মীরা অশান্তি তৈরি করে বলেও অভিযোগ উঠে আসে। এই পরিস্থিতিতে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে যখন বিজেপি এজেন্ট এগিয়ে গেলেন তখন তাকে বেধড়কভাবে মারধর করা হয় এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আক্রান্তকারীর অভিযোগ টিএমসির গুন্ডারা অত্যাচার চালানোর সময় তিনি যখন বাধা দিতে যান তখন তাকে মারধর করা হয় এবং লাঠি দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বুথ সংশ্লিষ্ট এলাকায় বিশেষ করে ভোটারদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও আরো পাঁচ জন আহত হয়েছেন বলে জানা যায়।


বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত লাভপুর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর