ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • প্রচন্ড গরমে গৌড়বঙ্গের ৩ জেলায় ভোট, হাঁসফাঁস অস্বস্তি! আবহাওয়া দপ্তরের “ইয়েলো এলার্ট”

প্রচন্ড গরমে গৌড়বঙ্গের ৩ জেলায় ভোট, হাঁসফাঁস অস্বস্তি! আবহাওয়া দপ্তরের “ইয়েলো এলার্ট”

সাজাহান আলি, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার ১৯ তম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর , মালদা , উত্তর দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। বেশ কিছুদিন ধরে এই ভোটের জমজমাট প্রচারে গ্রাম থেকে শহর....

প্রচন্ড গরমে গৌড়বঙ্গের ৩ জেলায় ভোট, হাঁসফাঁস অস্বস্তি! আবহাওয়া দপ্তরের “ইয়েলো এলার্ট”

সাজাহান আলি, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার ১৯ তম বিধানসভা নির্বাচনের প্রথম দফার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সাজাহান আলি, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার ১৯ তম বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর , মালদা , উত্তর দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। বেশ কিছুদিন ধরে এই ভোটের জমজমাট প্রচারে গ্রাম থেকে শহর সর্বত্র ভোটের আবহাওয়া ভীষণ গরম। এমন পটভূমিতে ভোটের দিন দক্ষিণ দিনাজপুর জেলা সহ গৌড়বঙ্গের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস জানালো মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ফলে প্রথম দফার নির্বাচন যথেষ্ট প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হবে, যা এক প্রকার প্রায় নিশ্চিত। ফলে ভোটের দিনের কথা মনে করে কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী , এজেন্ট , পুলিশ , প্রশাসন সহ সাধারণ মানুষের মধ্যে।মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয়েছে ,আগামী ২২ ও ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর , মালদা , উত্তর দিনাজপুর সহ সমগ্র গৌড়বঙ্গ জুড়ে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই । এই দুইদিন গৌড়বঙ্গের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ২৭-২৮ এবং সর্বোচ্চ ৩৫ – ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গৌড়বঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার কারণে তীব্র গরম অনুভূত হবে , শরীর থেকে ঘাম বেরোবে এবং ঘরের বাইরে এই তাপমাত্রা আরো দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪২° সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। ফলে এমন আবহাওয়ায় দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়ানো বা গরমের মধ্যে থাকার বিষয়ে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র , চিকিৎসকদের তরফে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্যসম্মতভাবে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ডাক্তার জিশান আলির মতে ,এমন প্রচন্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট দানের ক্ষেত্রে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে ,পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং প্রয়োজনে ও আর এস মিশ্রিত জল সঙ্গে রাখতে হবে ও পান করতে হবে। সম্ভব হলে সানস্ক্রিনও মাখতে হবে । প্রয়োজন মনে করলে কেউ সানগ্লাসও ব্যবহার করতে পারেন। মোট কথা , এমন প্রতিকূল আবহাওয়ায় যতটা সম্ভব কম সময় বাইরে থেকে বাড়ির ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। শরীরে যেন জলের অভাব না ঘটে তা বিশেষভাবে নজরে রাখতে হবে ও জল পান করতে হবে ।
মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের নোডাল অফিসার ডঃ জ্যোতির্ময় কারফর্মা মঙ্গলবার বলেন , ২২ ও ২৩ এপ্রিল প্রচন্ড গরমসহ প্রতিকূল আবহাওয়া থাকলেও ২৪ থেকে ২৬ এপ্রিল গৌড়বঙ্গের দক্ষিণ দিনাজপুর , মালদা ও উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ফলে প্রচন্ড গরমের পরিমাণ এই তিন দিনে একটু কমতে পারে। আগামী পাঁচদিন দক্ষিণ পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় ৭- থেকে ১৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ।বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ ৭৫ – ৮৩ ও সর্বনিম্ন ১১-৪৩ শতাংশের মতো। মাঝিয়ানের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান , ২২ থেকে ২৬ এপ্রিল এই পাঁচদিন প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড ঘাম শরীর থেকে বের হতে পারে এবং ক্লান্তি বোধ হতে পারে । তবে ২৬ এপ্রিলের পর বৃষ্টি জনিত কারণে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


মনোনয়ন সেরেই নিজের গড়ে, প্রচারে নামবেন মমতা ব্যানার্জি

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর