ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • নেপালের ভোটে জেন-জি উত্থান, নিরঙ্কুশ জয় জেন-জি দের

নেপালের ভোটে জেন-জি উত্থান, নিরঙ্কুশ জয় জেন-জি দের

নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হল হিমালয় কন্যা নেপাল। দীর্ঘ কয়েক দশকের প্রথাগত রাজনীতিকে ধুলোয় মিশিয়ে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে জেন-জি বা তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির প্রধানমন্ত্রী....

নেপালের ভোটে জেন-জি উত্থান, নিরঙ্কুশ জয় জেন-জি দের

নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হল হিমালয় কন্যা নেপাল। দীর্ঘ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হল হিমালয় কন্যা নেপাল। দীর্ঘ কয়েক দশকের প্রথাগত রাজনীতিকে ধুলোয় মিশিয়ে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে জেন-জি বা তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী তথা কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ (বলেন) ঝাপা-৫ আসনে হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। গত ৯ সেপ্টেম্বর জেন-জি প্রজন্মের তীব্র গণবিক্ষোভের জেরে ওলি সরকারের পতনের পর এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে চূড়ান্ত রায় দিল নেপালের মানুষ।নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি প্রত্যক্ষ আসনের প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ১১২টি আসনেই জয়ী হতে চলেছে আরএসপি। নেপালের নির্বাচনী ইতিহাসে এটি একটি সর্বকালীন রেকর্ড। অন্যদিকে, ঝানু রাজনীতিকদের দলগুলো কার্যত ধরাশায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির কমিউনিস্ট পার্টি (ইউএমএল) মাত্র ১২টি, নেপালি কংগ্রেস ১০টি এবং পুষ্পকমল দহাল প্রচণ্ডর দল মাত্র ৬টি আসনে থিতু হয়েছে। এমনকি রাজতন্ত্র ফেরানোর ডাক দেওয়া রাজেন্দ্র লিংডেনের দলও মাত্র একটি আসন পেতে পারে। তরাই বা সমতল এলাকাতেও এবার আরএসপির একচ্ছত্র আধিপত্য দেখা গেছে।
৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ, যিনি একসময় র‍্যাপার হিসেবে জনপ্রিয় ছিলেন, তিনি ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে চমক দিয়েছিলেন। গত বছর জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর তিনি রবি লামিছানের নেতৃত্বাধীন চার বছরের পুরনো দল আরএসপিতে যোগ দেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর