ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • সাতজন কাউন্সিলর নিয়ে বর্ধমান পুরসভার বৈঠক! তুঙ্গে বিতর্ক

সাতজন কাউন্সিলর নিয়ে বর্ধমান পুরসভার বৈঠক! তুঙ্গে বিতর্ক

নয়া জামানা, পূর্ব বর্ধমান: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বর্ধমান পুরসভায় কাউন্সিলরদের হাজিরা নিয়ে অভিযোগ উঠছিল। সম্প্রতি অনুষ্ঠিত পুরসভার মাসিক বৈঠকে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে মাত্র ৭ জন উপস্থিত থাকা নিয়ে বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। নিয়ম অনুযায়ী বৈঠক শুরুর....

সাতজন কাউন্সিলর নিয়ে বর্ধমান পুরসভার বৈঠক! তুঙ্গে বিতর্ক

নয়া জামানা, পূর্ব বর্ধমান: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বর্ধমান পুরসভায় কাউন্সিলরদের হাজিরা নিয়ে অভিযোগ উঠছিল।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, পূর্ব বর্ধমান: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বর্ধমান পুরসভায় কাউন্সিলরদের হাজিরা নিয়ে অভিযোগ উঠছিল। সম্প্রতি অনুষ্ঠিত পুরসভার মাসিক বৈঠকে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে মাত্র ৭ জন উপস্থিত থাকা নিয়ে বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। নিয়ম অনুযায়ী বৈঠক শুরুর জন্য অন্তত ১২ জন কাউন্সিলরের উপস্থিতি জরুরি হলেও, সেই সংখ্যা পূরণ হয়নি বলে জানা গেছে।

পুরসভার ৩৫টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু কাউন্সিলরদের বড় অংশ বর্তমানে অফিসে আসেন না, যার মধ্যে ভাইস চেয়ারম্যানও রয়েছেন। ইতিমধ্যেই তিনজন কাউন্সিলর পদত্যাগ করেছেন। তবে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার নিয়মিত অফিসে হাজির থাকেন। বৈঠক ঘিরে বিতর্ক শুরু হতেই চেয়ারম্যানের ঘনিষ্ঠ প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে হাজিরা খাতায় সই করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের জেলা কোর কমিটির সভাপতি সুশান্ত ঘোষ স্বীকার করেছেন যে, চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করতেই সিংহভাগ কাউন্সিলর বৈঠকে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, কম হাজিরার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। তাঁর দাবি, প্রয়োজনীয় কোরামের চেয়েও দুজন বেশি কাউন্সিলর বৈঠকে উপস্থিত ছিলেন এবং গৃহীত সিদ্ধান্ত ইতিমধ্যেই পুরদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।


দলীয় কার্যালয় বদলে মুদির দোকান, কাউন্সিলর এর কাণ্ডদেখে হতবাক সবাই

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর